‘‘মা কোনওদিন সেভাবে পোশাক নিয়ে আমায় কিছু বলেননি” – মুনমুন সেন
মহানায়িকা সুচিত্রা ও তার কন্যা মুনমুন ভিন্ন মেরুর দেশের বাসিন্দা। সুচিত্রা চিরকাল পোশাক সচেতন মানুষ। আর মুনমুনের পোশাক নিয়ে তত বাদ বিচার নেই। মুনমুনের দুই কন্যাও পোশাক নিয়ে খুবই খোলামেলা। আশির দশক, তখন সমাজ থেকে শুরু করে ছবির দর্শকেরা, বেশ কিছুটা সাবেকি ধ্যান ধারণাতেই বিশ্বাসী ছিলেন।
আর ঠিক সেই সময়ই একের পর এক সাহসী পোশাক, সাহসী লুকে ঝড় তুলেছিলেন সুচিত্রা সেন কন্যা মুনমুন সেন। টলিউড বলিউড দুইয়েই দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন। সুচিত্রা সেনের মেয়ে হওয়ায় তুলনার মুখেও তাঁকে কম পড়তে হয়নি, তবে সুচিত্রা সেন বরাবরই ছিলেন বেশ খোলা মোনের মানুষ। পরিবারের ক্ষেত্রে তেমন কোনও চাপিয়ে দেওয়া নিয়মে বিশ্বাসী ছিলেন না তিনি। নিজের কন্যার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, খোলামেলা পোশাক বলতে স্যুইমিং স্যুট। তবে তিনি তো তা বরাবরই পরতেন। কারণ সুচিত্রা সেন তাঁকে সাঁতারে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাই তাঁর কাছে এই জাতীয় পোশাক খুব একটা অস্বস্তিকর ছিল না। মুনমুন এদিন বলেন, ‘মা কোনওদিন সেভাবে পোশাক নিয়ে আমায় কিছু বলেননি, আমি সাঁতার শেখাতাম, তাই একটা শর্ট, একটা খোলামেলা পোশাককে আমার সাহসী বলে মনে হয়নি।
যে যাই বলুক, সরাসরি আমায় এসে কেউ কিছু বলতেন না।’ তবে তাঁর বোল্ড দৃশ্য বারবার সেই সময় খবরের শিরোনামে উঠে এসেছিল। তাঁকে নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। তাঁর হিন্দি ছবি আন্দার-বাহার ছবিতে বিকিনি পরা নিয়ে তিনি স্পষ্ট বলেন, ওটা ছবির চাহিদা ছিল। তাই ওই পোশাক নিয়ে তিনি মেটেই উদ্বিগ্ন না।

