মুলতানি মাটির জাদুতে চুল হোক ঝলমলে
নিউজ ডেস্ক :- খুশকি আর রুক্ষতার বিদায় এবার ঘরোয়া হেয়ার মাস্কেই!
চুলে খুশকি আর রুক্ষতা যেন পিছু ছাড়তেই চাইছে না? বাজারের দামি শ্যাম্পু বা কন্ডিশনারে মিলছে না কোনও স্থায়ী সমাধান? তবে এবার ফিরুন প্রাকৃতিক পথে। ঘরেই বানিয়ে ফেলুন এক দুর্দান্ত হেয়ার মাস্ক, যার মূল উপাদান—মুলতানি মাটি। চুলের যত্নে এই টোটকা হতে পারে একেবারে গেমচেঞ্জার!
হেয়ার মাস্ক তৈরির সহজ উপায়—
একটি পরিষ্কার পাত্রে ২-৩ চামচ মুলতানি মাটি নিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর তাতে মেশান ১ চামচ অ্যাপেল সিডার ভিনিগার, ১ চামচ অ্যালোভেরা জেল ও ১-২ ফোঁটা অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে বানিয়ে নিন এক মসৃণ পেস্ট।
চুল সামান্য ভিজিয়ে নিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত এই প্যাকটি লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই শেষ।
এই হেয়ার মাস্কের উপকারিতা কী?
* নিয়মিত ব্যবহারে খুশকি কমে যায়
* চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর হয়
* চুলে পুষ্টি যোগায়, স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়
* চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি বাড়ায়
* স্ক্যাল্প ঠান্ডা রাখে ও পরিষ্কার করে
সবচেয়ে বড় কথা, এই হেয়ার মাস্ক সম্পূর্ণ প্রাকৃতিক। কোনও রকম রাসায়নিক ছাড়াই এটি চুলের যত্ন নেয় একেবারে নিখুঁতভাবে।
নিয়মিত ব্যবহারে আপনি নিজেই বুঝতে পারবেন—চুলে ফিরেছে কোমলতা, প্রাণ এবং এক দারুণ উজ্জ্বলতা, যেন নতুন করে বেঁচে উঠেছে আপনার চুল!

