মূল্যবোধের রাজনীতির সাথদিন,ওয়েল ফেয়ার পার্টিতে যোগ দিন” এই স্লোগান কে সামনে রেখে বারুপুর জেলা অফিসে প্রাক বিধানসভা নির্বাচনী জেলা কর্মশালা ওয়েল ফেয়ার পার্টি অফ ইন্ডিয়া
বাইজিদ মন্ডল দক্ষিন ২৪ পরগনা:- ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হল একটি ভারতীয় রাজনৈতিক দল। আগামী ২০২৬ শে এই রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে “মূল্যবোধের রাজনীতির সাথদিন, ওয়েল ফেয়ার পার্টিতে যোগ দিন” আর সেই স্লোগানকে সামনে রেখে এদিন বারুইপুর রামনগর ইলেকট্রিক অফিস সংলগ্ন জেলা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পার্টি অফিসে, দক্ষিন ২৪ পরগনা জেলার সকল নেতৃত্বদের উপস্থিতিতে জেলা কর্মশালার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিম রাজ্য সভাপতি শাহজাহান আলী মালদাহ,পশ্চিম বঙ্গ রাজ্য কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ, দক্ষিন ২৪ পরগনা জেলা সভাপতি শেখ মোজাফ্ফর,দক্ষিন ২৪ পরগনা জেলা সেক্রেটারি কুরবান লস্কর,জেলা কোষাধ্যক্ষ আব্দুল লতিফ,দক্ষিন বঙ্গ মহিলা ইনচার্জ রশিদা বিবি,বারুইপুর ব্লক সভাপতি রুস্তম মন্ডল, সহ জেলার আরো সকল নেতৃত্ববৃন্দ প্রমুখ। এই সভার শুরুতে সকল নেতৃত্ব দেরকে শুভেচ্ছা বিনিময় করে তার পর এই প্রাক বিধানসভা নির্বাচনী জেলা কর্মশালা শুরু হয়।

