Friday, April 17, 2026
- Advertisement -

মেয়েকে খুনের অভিযোগে গ্রেপ্তার খোদ বাবা

- Advertisement -

 

মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার খোদ বাবা।

টিভি ২০ বাংলা , গড়িয়া :- ছোট থেকেই যার হাত ধরে পথচলা শুরু, বট বৃক্ষের মত ছায়া দেয় যে বাবা, সেই রক্ষক কি ভক্ষক হয়ে দাঁড়াল?

হ্যাঁ এমন অভিযোগে উঠে আসছে গড়িয়ার কালীতলা অঞ্চলের বাসিন্দা অভিলাশ নস্করের বিরুদ্ধে নিজের মেয়েকে খুনের অভিযোগে। মৃত ওই কিশোরী ১৮ বছর বয়সী সুদেষ্ণা নস্কর। গত বুধবার বিকেলে টিউশন যাওয়ার সময়ে তার বান্ধবী তাকে ডাকতে গিয়ে সাড়া না পাওয়ায় তার বাবা ও প্রতিবেশীদের খবর দেয় । দরজা ভেঙে ঢুকতেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

মৃত তরূনীর এই অস্বাভাবিক মৃত্যুর কারনে দায়ী করা হয় তার বাবাকে। মৃতের আত্মীয় সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণে গত বছর তার মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়, সেই সময়ও অভিলাশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। এইবার ও কি একি কারন ? জানা গিয়েছে, সুদেষ্ণার ব্যঙ্কে ৩ লাখ টাকা ফিক্সড করা রয়েছে। সেই টাকা দিতে অস্বীকার করায় খুন করা হয়েছে নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার জন্য খুন করা হয়েছে?

পরিবার সূত্রে আরো জানানো হয়েছে, সুদেষ্ণা কে গলা টিপে মেরে ফেলার পর ঝুলিয়ে দেওয়া হয়, টাকা আত্মসাৎ করতে । তবে অভিলাশ অর্থাৎ মৃতের বাবা খুনের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments