মোদির হাত ধরেই উদ্বোধন হয়ে গেল মেট্রোর তিন রুট, সুতোর মতোন জুরে গেল শহর কোলকাতা
মনিপুষ্পক খাঁ , নিউজ ডেস্ক : – বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে ধরেই উদ্বোধন হল মেট্রোর নতুন তিন রুটের। একথায় বলতে গেলে নতুন মেট্রোর সাথেই সুতোর মতোন জুরে গেল শহর কোলকাতা, যাতায়াত হয়ে গেল আরো সহজ, আরামদায়ক। শুক্রবার পূর্বনির্ধারিত সূচি মেনেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন হাওড়া – সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর। প্রধানমন্ত্রী এদিন কোলকাতায় মেট্রো উদ্বোধনে এসে নিজেও মেট্রো চড়েছেন।
উল্লেখযোগ্য , ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধনের ফলে হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদহ, হাওড়া থেকে মাত্র ৩০ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ এর মতোন গুরুত্বপূর্ণ জায়গায়।
এদিন মোদী বলেন, ” বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে। কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে। একই ভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া সহজ হল।’’ তাঁর আরো মন্তব্য ‘‘আজ আরো একবার বাংলার উন্নয়নের গতি দেওয়ার সুযোগ পেলাম। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা।’’
এদিন প্রশাসনিক সভা শেষ করে তিনি যোগ দেন দমদমে বিজেপির বিজয় সংকল্প সভায়। সেখানে তাঁর আহ্বান বাংলার উন্নতির জন্য তৃনমূল কে হারাতে হবে, তৃনমূল দিল্লি থেকে আসা টাকা চুরি করছে। বাংলায় একটা দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছে তাই বাংলার মুক্তির জন্য তৃনমূল কে হারাতে হবে, নতুন বাংলা গড়তে হবে। প্রধানমন্ত্রী বলেন বিজেপি যা শপথ করে তা করে দেখায় , পশ্চিমবঙ্গে তৃনমূল কে আমরা হারাবো। এর সাথেই মোদী বলেন তৃনমূলের মন্ত্রীরা জেলে রয়েছেন, ঘর ভর্তি টাকা দেখতে পাওয়া গেছে তাদের কাছে ! এরপরেই তাঁর সামনে থাকা জনতার উদ্দেশে প্রশ্ন এদের সরকারে থাকা উচিত?
মোদী এদিন দমদমের মঞ্চ থেকে সিঁদুর প্রসঙ্গ উল্লেখ করে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ নিয়ে তৃনমূল সরকার কে বিঁধে স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপি সরকারে আসছে এবং বিজেপিই পশ্চিমবঙ্গ কে অনুপ্রবেশকারী মুক্ত রাজ্যে পরিনত করবে।

