Tuesday, February 17, 2026
- Advertisement -

মোবাইল চুরি তো হলোই সঙ্গে গেলো ব্যাংকে জমা প্রায় আড়াই লক্ষ টাকা

- Advertisement -

মোবাইল চুরি তো হলোই সঙ্গে গেলো ব্যাংকে জমা প্রায় আড়াই লক্ষ টাকা

সাইবার প্রতারনার যে কত রকম ছক, তা পুলিশ বুঝেই উঠতে পারছে না। এবার শিলিগুড়ি থেকে আসলো প্রতারনার নতুন কায়দা। হায় ডিজিটাল ভারত! সূত্রের খবর, গত ১১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মোবাইল পকেটমারি হয় পেশায় পুরোহিত ৬১ বছরের তাপস চক্রবর্তীর। এরপর নতুন মোবাইল কিনে নিজের নম্বরের সিম জোগার করতে সব মিলিয়ে দু’দিন কেটে যায়। কিন্তু, মোবাইল চালু হতেই হতবাক বৃদ্ধ। মুহূর্তেই এল মেসেজটা। দেখা যায় অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে জীবনের জমানো সর্বস্ব। কার্যত তাঁর ব্যাঙ্কের দুই লক্ষ ২২ হাজার ৮০০ টাকা তুলে নিয়ে জালিয়াতরা। অ্যাকাউন্টে পড়ে রইল মাত্র ৫৮ টাকা।

সেই বৃদ্ধ জানান তিনি কখনোই অন লাইন ব্যাংকিং করেন নি। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘’কয়েক দফায় টাকা উঠে গিয়েছে। আমি জীবনে এটিএম ব্যবহার করি না। অনলাইন কেনাকাটা করি না। টাকার দরকার হলে ব্যঙ্কে গিয়ে টাকা তুলি। অথচ আমার মোবাইল চুরির পর অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে টাকা তুলে নিল প্রতারকেরা। মোট আটবার টাকা তোলা হয়েছে। আমার সর্বস্ব হাতিয়ে নিল প্রতারকেরা। আমার এটিএম নেই। ফলে পিনকোড নেই। তাহলে কিভাবে অনলাইনে আমার টাকা ট্রান্সফার হল?“ সাইবার দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments