Saturday, March 14, 2026
- Advertisement -

মৌলালি যুব কেন্দ্রে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বাৎসরিক সম্মেলনে স্মরণিকা পুস্তক উম্মোচন  

- Advertisement -

মৌলালি যুব কেন্দ্রে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বাৎসরিক সম্মেলনে স্মরণিকা পুস্তক উম্মোচন

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা :—  প্রতি বছরের মতো এবারও অন্য ভাবে অনুষ্ঠিত হলো মৌলালি যুব কেন্দ্রে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বাৎসরিক সম্মেলন। এখানে উপস্থিতিতে হিদু,মুসলিম,বৌদ্ধ ,খ্রিষ্টান সম্প্রদায়ের সকল ধর্ম গুরুদের উপস্থিতি চাঁদের হাট জমে।

সম্প্রীতির রক্ষার স্বার্থে অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক ধর্মের ধর্ম গ্রন্থ থেকে কিছু সারাংশ পরে শুরু করা হয়। প্রথমে মুসলিম ধর্ম গ্রন্থ থেকে আয়াত পরে সেটাকে বাংলায় তর্জমা করেন আ: রউফ পাটুলি,এর পর প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা একের পর এক ধর্ম গ্রন্থ থেকে পড়ে শোনান। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস অফিসার এবং রাজ্যসভা এম পি জওহর সরকার,প্রফেসর ড. রফিকুল ইসলাম ভিসি-আলিয়া বিশ্ববিদ্যালয়,
আবুল কাসেম মুন্সী প্রাক্তন সরকারী পিপি প্রতিষ্ঠাতা শিশু বিকাশ একাডেমী,প্রাক্তন সেনা কর্মী ও সমাজসেবী তারসেম সিংহ,অধ্যাপক মারুনা মুর্মু জে.ইউ, প্রাক্তন বিচারক এন্তাজ আলী শাহ,খিদিরপুর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সামসুল আলম,ছোটন দাস বন্দী মুক্তি কমিটি,
স্বামী পরমানন্দ মহারাজ বেলুড় মঠ,শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত মফাক্কারুল ইসলাম,সোমসেবী খলিলুর রহমান, এছাড়াও উপস্তিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু সেলের সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত, সহ সম্পাদক প্যাস্টর শ্যামল ঘড়ুই,কার্যকরী সভাপতি আব্দুর রউফ পাটুলী,সহ সভাপতি ড: সালেহা বেগম ও এ কে এম গোলাম মোর্তজা,নজরুল হোক সিপাই সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সদস্য সদস্যা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। উদ্যোক্তারা জানান,বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ একটি সামাজিক ও অরাজনৈতিক সর্বোধর্মী গণ সংগঠন।

বার্ষিক সম্মেলন উপলক্ষে,স্বাধীনোত্তর ভারতের সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের আর্থ সামাজিক অবস্থা নিয়ে এদিন মৌলালী যুব কেন্দ্রে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments