Saturday, February 7, 2026
- Advertisement -

ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু হলোগঙ্গারামপুর পৌর উৎসব ২০২৬ 

- Advertisement -

ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু হলোগঙ্গারামপুর পৌর উৎসব ২০২৬

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:—  গঙ্গারামপুরে  – মহা সমারোহে শুরু হয়েছে গঙ্গারামপুর পৌর উৎসব ২০২৬, ৪ঠা জানুয়ারী রবিবার সকালে গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্রের পৌরহিত্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে মহা সমারোহে শুরু হলো গঙ্গারামপুর পৌর উৎসব ২০২৬। ঠ্যাঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুর ফুটবল ময়দান পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শহরের বহু নাগরিক, যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীরা। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো শহরের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং শহরের উন্নয়নে অবদান রাখা।

গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র জানিয়েছেন, এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গঙ্গারামপুর পৌর উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই প্রতিযোগিতা শহরের মানুষের মধ্যে মিলন ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments