সংকল্প দে জলপাইগুড়ি :-
যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে উদযাপিত হলো ৭৪ তম সাধারণতন্ত্র দিবস। বৃহস্পতিবার সকালে ডি বি সি রোড সিআইটিইউ জেলা দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন সিআইটিইউ নেতৃবৃন্দ। এরপর কদমতলা মোড়ে জেলা বামফ্রন্টের উদ্যোগে ভারতবর্ষের সংবিধানের শপথ বাক্য পাঠ ও আজকের দিনে আর এস এস বিজেপি যখন দেশের সার্বভৌমত্বকে ভেঙে হিন্দু রাষ্ট্র তৈরীর অপপ্রচেষ্টায় লিপ্ত তখন ভারতের সংবিধান রক্ষায় বামপন্থীদের এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা বামফ্রন্টের আবহায়ক সলিল আচার্য
তিনি তার প্রারম্ভিক বক্তৃতায় বলেন- বামেদের শক্তিহীন প্রান্তিক করে দিতে আরএসএস পরিচালক হিসেবে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাইনারি চালাচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করবার জন্য এবং সেটা কর্পোরেট মালিকানাধীন গণমাধ্যমকে পরিকল্পিতভাবে ব্যবহার করে শ্রেণী স্বার্থে কর্মসূচি চালাচ্ছে। এই দুই শক্তির বিরুদ্ধেই লড়াই করতে হবে, কোন একটির প্রতি দুর্বলতা প্রকাশ করলে বামেরা হীনবল হয়ে যাবে। আখেরে লাভ হবে শাসক শ্রেণী ও দেশবিরোধী শত্রুদেরই। ক্ষতি হবে দেশপ্রেমিক গণতান্ত্রিক বামপন্থী মানুষের।।
কর্পোরেট সম্প্রদায়িক আঁতাতের বিরুদ্ধে মানুষকে সচেতন করে প্রতিবাদের সামিল করা আজকের দিনের অন্যতম কাজ সংবিধানকে রক্ষা করা ধর্মনিরপেক্ষ তাকে বজায় রাখা বিকশিত করা গণতন্ত্রকে বিকশিত করা সামাজিক অসাম্যকে রুখে দেওয়া এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করে অগ্রসর হতে হবে সামনের দিকে ব্যাপক তম মঞ্চ গড়ার লক্ষ্য সাথে রেখে । শপথ গ্রহণ অনুষ্ঠান ও মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সভাপতি জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, আর এস পি নেতা পলান ঘোষ সহ অন্যান্য বামফ্রন্টের নেতৃবৃন্দ সংবিধানের প্রস্তাবনা শপথ বাক্য পাঠ করান সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রবীণ নেতা জিতেন দাস সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল সহ অন্যান্য বামফ্রন্টের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে কদমতলা মোড় থেকে উকিলপাড়া মোড় ও ডি বি সি রোডের দুই দিকে হাতে হাত ধরে দাড়ান বামফ্রন্টের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।

