Friday, April 17, 2026
- Advertisement -

যুদ্ধের উত্তাপে জ্বলছে মধ্যপ্রাচ্য গত ২৪ ঘণ্টায় মৃত অন্তত ২১৭,বিভীষিকা পরিস্থিতি

- Advertisement -

যুদ্ধের উত্তাপে জ্বলছে মধ্যপ্রাচ্য গত ২৪ ঘণ্টায় মৃত অন্তত ২১৭,বিভীষিকা পরিস্থিতি

অনন্যা ব্যানার্জী, কলকাতা : মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাত আজ অষ্টম দিনে পদার্পণ করে এক চরম ভয়াবহ রূপ নিয়েছে একদিকে তেহরানের বুকে ইজরায়েলি বিমান বাহিনীর লাগাতার বোমাবর্ষণ, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর প্রয়াণের পর সে দেশে তৈরি হওয়া নেতৃত্বহীনতার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাল্টাপাল্টি হিসেবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা পুরো অঞ্চলকে কার্যত এক বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

শনিবার ভোরে তেহরানের পশ্চিমাঞ্চল ইজরায়েলি মিসাইলের আঘাতে কেঁপে ওঠে, আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। ইরানের দাবি অনুযায়ী, যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১,৩৩২ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। পাল্টা জবাবে ইজরায়েল জানিয়েছে, তারা ইরানের প্রায় ৪০০টি মিসাইল লঞ্চার ও ড্রোন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার পথ বন্ধ করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছেন। নেপথ্যে রাশিয়ার বিরুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করার অভিযোগ ওঠায় সংঘাতের আঁচ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও।

তবে এই বারুদের গন্ধ যেন অসস্তিকর করে তুলেছে সাধারণ মানুষকে। সব মিলিয়ে একদিকে যখন ধ্বংসলীলার আতঙ্ক, অন্যদিকে তখন পরিজনদের কাছে ফিরে আসার স্বস্তি—এই দুই বৈপরীত্যের মধ্যেই দিন গুনছে বিশ্ববাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments