Sunday, March 8, 2026
- Advertisement -

যুব সাথী প্রকল্পে সহায়তায় এগিয়ে এলেন স্থানীয় যুবকেরা, বিডিও অফিসে বসেই ফরম পূরণে সাহায্য

- Advertisement -

যুব সাথী প্রকল্পে সহায়তায় এগিয়ে এলেন স্থানীয় যুবকেরা, বিডিও অফিসে বসেই ফরম পূরণে সাহায্য

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: — রাজ্যজুড়ে শুরু হয়েছে যুব সাথী প্রকল্পের আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়াতে বিডিও অফিস প্রাঙ্গনেও চলছে আবেদন জমা নেওয়ার কাজ।

আর সেখানে আবেদন করতে আসা যুবক-যুবতীদের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছায় ফর্ম পূরণে সাহায্য করছেন এলাকার কয়েকজন যুবক। স্থানীয় যুবক প্রলয় দণ্ডপাট, কৃষ্ণ দণ্ডপাট, তমাল দে ও পথিক সিং সহ বেশ কয়েকজন যুবক বিডিও অফিসে বসেই আবেদনকারীদের ফরম পূরণ করে দিচ্ছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন।

মঙ্গলবার প্রলয় দণ্ডপাট জানান, রবিবার থেকে তারা বিডিও অফিসে উপস্থিত থেকে যারা যুব সাথী প্রকল্পের ফর্ম তুলছেন বা জমা দিতে আসছেন, তাঁদের ফর্ম পূরণে সহযোগিতা করছেন।

পাশাপাশি ফরম জমা দেওয়ার জন্য কী কী নথি প্রয়োজন, সেটাও আবেদনকারীদের জানিয়ে দিচ্ছেন। এই কাজের জন্য তাঁরা কারও কাছ থেকে কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এভাবেই সহযোগিতা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যুব সাথী প্রকল্পে আবেদন করতে আসা এলাকার ছেলে-মেয়েরাও স্বেচ্ছাসেবী যুবকদের এই সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments