Tuesday, February 17, 2026
- Advertisement -

রবিবার মধ্য রাতে কাজল ঘনিষ্ট নেতার বাড়ির সামনে বোমাবাজি 

- Advertisement -

রবিবার মধ্য রাতে কাজল ঘনিষ্ট নেতার বাড়ির সামনে বোমাবাজি

রবিবার তখন গভীর রাত। হঠাৎ করেই কেঁপে ওঠে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলেখ শেখের বাড়ি। একের পর এক বোমা পড়তে শুরু করে তার বাড়ির সামনে। অভিযোগ বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের অনুগামীদের দিকে। স্থানীয় সূত্রের খবর একটা পাল্টা বোমাবাজি। কিছুদিন আগেই কঙ্কালীতলায় কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ঘটে বোমাবাজির ঘটনা ঘটে। সেবার অভিযোগ উঠেছিল, কাজল শেখের কিছু অনুগামী নাকি প্রাণনাশের চেষ্টা করছে এই তৃণমূল নেতার। এবার তার পাল্টা। অসহায় মানুষ তাকিয়ে দেখছে তৃণমূলের দুই নেতার বোমার কারবার।

সম্প্রতি অজয় নদের বালির বখরা নিয়ে এই দুই নেতার অনুগামীদের মধ্যে ব্যাপক গন্ধগোল হয়েছিল। এবার নিশানায় কাজল-ঘনিষ্ট তৃণমূল নেতা আলেফ শেখ। এলাকায় দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসাবেই খ্যাতি তার। দলের লোকেরাও জানেন, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের বেশ ঘনিষ্ঠ আলেখ। তাই তাঁকে সমঝেই চলে দলের অন্য নেতারা। আসল কথা সবের মূলেই সেই ক্ষমতার লড়াই। আর ক্ষমতা যার হাতে ‘টাকা’ তার হাতে। এবার সেই আলেখ শেখের বাড়িতেই পড়ল বোমা। রবিবার গভীর রাতে তার বাড়ি লক্ষ্য বোমাবাজি চালাল দুষ্কৃতীরা। কিন্তু কার গায়ের জোরে ভর করে এমন কাণ্ড ঘটাল তারা, সেই নিয়ে মেলেনি কোনও তথ্য। দলের অন্দরে কানাঘুষো খবর, গোষ্ঠীকোন্দলেরই শিকার আলেখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments