Saturday, April 18, 2026
- Advertisement -

রাজ্যে ফের জঙ্গি সন্দেহের অভিযোগে ধরা পড়ল দুই ব্যক্তি

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :-  রাজ্যে ফের জঙ্গি সন্দেহের অভিযোগে ধরা পড়ল দুই ব্যক্তি। যার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ডায়মন্ড হারবার থেকে এবং অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে। সাদ্দান হোসেন খান ও সমীর হোসেন খান নামের এই দুই ব্যক্তি আলকায়েদার জঙ্গিযোগ আছে বলে অভিযোগ জানা যায়। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে-র নেতৃত্বে ও মুম্বাই পুলিশের সহযোগিতায় ও রাজ্য পুলিশের এসটিএফ তাদেরকে গ্রেপ্তার করে।

ডায়মন্ড হারবার থানা এলাকার চাঁদনগর-দেউলপোতার বাসিন্দা ছিল বছর ৩০ এর সামির হোসেন ও পারুলিয়া কোষ্টাল থানা এলাকার বাসিন্দা ছিল বছর ৩৪ এর সাদ্দান হোসেন খান। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি কার্যক্রম চালাত এবং কিশোর তরুণদের দলে নিয়ে আসার কাজ করত এবং প্রশিক্ষণ প্রদানও করত।

শনিবার সকালে রাজ্য পুলিশের এসটিএফ, মুম্বাই পুলিশের সহযোগিতায় মুম্বাই থেকে সাদ্দান হোসেন খানকে গ্রেপ্তার করে এবং ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে ও তাঁর টিম সামির হোসেনকে তার ডায়মন্ড হারবারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৭ আগস্ট উত্তর ২৪ পরগণার বারাসাতের খড়িবাড়ি এলাকা থেকে জঙ্গি যোগে সরাসরি যুক্ত দুই ব্যক্তি আব্দুর রফিক সরকার এবং কাজি এহসান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments