রাজ্য বিজেপির সমস্ত সাংগঠনিক নির্বাচন বাতিল করলো কেন্দ্রীয় নেতৃত্ব
এই মুহূর্তে সামনে বিধানসভা নির্বাচন। তার আগে কোনো বিতর্কে জড়াতে রাজি নয় কেন্দ্রীয় নেতৃত্ব। তাই রাজ্যে বুথ, মণ্ডল এবং জেলা স্তরে যে সংগঠন পর্ব চলছে, তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই সিদ্ধান্তে কথা বুধবার রাতে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে। এমনকি, এখনও পর্যন্ত যে যে জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে, সেগুলিও বাতিল করার পথে হাঁটছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরা নির্বাচনে নিজের পছন্দের লোককে জায়গা পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ জমা পড়েছিল। তা খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
অভিযোগের সারবত্তা রয়েছে বলে মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই মুহূর্তে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি।
শুধুই মণ্ডল স্তরের নির্বাচন নয়, জেলা সভাপতি, জেলা কমিটির নির্বাচনও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কোনও কমিটির নাম এখন ঘোষণা হবে না। কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়পত্র দিলে তবেই নাম ঘোষণা হবে। ফলে রাজ্য বিজেপির গোটা সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। এখন দেখার এর ফলে আখেরে কতটা লাভ হয় বিজেপির।

