রাজ্য সরকারি কর্মচারীদের ডি এ কি বাড়বে? বাড়লে কতটা?
আজ, বুধবার রাজ্যর অর্থমন্ত্রী বিধানসভায় পেশ করতে চলেছেন বার্ষিক বাজেট। এই বিষয়ে দুটি ব্যাপারে উপরে সকলে তাকিয়ে আছে – লক্ষ্মীর ভান্ডার ও ডিএ কতটা বাড়ছে!
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হবে? ডিএ বাড়ানো হলে সেটা কত শতাংশ হতে পারে? নয়া বেতন কমিশনের (সপ্তম বেতন কমিশন) ঘোষণা করবে রাজ্য সরকার? বুধবার রাজ্য বাজেটের আগে সেই তিনটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যাঁরা দীর্ঘদিন ধরেই বঞ্চনার অভিযোগ তুলে আসছেন। দাবি, পাল্টা দাবি নিয়ে হৈচৈ শুরু হয়েছে। কেউ বলছেন সেই গতনুগতিক ৫/৬ শতাংশ, কেউ বলছেন অন্তত ১৫ শতাংশ আবার অনেকে বলছেন বকেয়া পুরোটাই অর্থাৎ ৩৯ শতাংশ। বাস্তবে ৩৯ শতাংশের অবশ্য কোনো প্রশ্ন নেই।
রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি করেছেন যে রাজ্য সরকার যদি তাঁদের দাবি মতো মহার্ঘ ভাতা না বাড়ায়, তাহলে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। অতীতেও রাজ্য সরকারি কর্মচারীরা ডিএয়ের দাবিতে আন্দোলন করেছেন। এবার বাজেটে মনের মতো ডিএয়ের ঘোষণা করা না হলে আরও কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে আপাতত কিছু জানানো হয়নি। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করা কিনা, মহার্ঘ ভাতা বাড়ানো হলে সেটা কত শতাংশ হবে, তা নিয়ে কিছু জানায়নি রাজ্য সরকার। একইভাবে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করা হবে কিনা, তা নিয়েও রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

