Saturday, February 7, 2026
- Advertisement -

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে একহাত নিলো ভারত 

- Advertisement -

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে একহাত নিলো ভারত

রাষ্ট্রপুঞ্জের জেনেভা সভায় আবার পাকিস্তান অভিযোগ এনেছে জম্বু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। পাকিস্তানের এই অভিযোগে ভীষণভাবে ক্ষুব্ধ ভারত। ভারত নিজস্ব বক্তব্যতে বলে, জম্বু-কাশ্মীরের মানুষ ভালো আছেন । কোনো মানবাধিকার নষ্ট হচ্ছে না।

গণতন্ত্র সম্পূর্ণ বজায় আছে। আর সেটাই পাকিস্তানের মাথা ব্যথার কারণ। ওদের কোনো অধিকার নেই জম্বু-কাশ্মীর নিয়ে কথা বলার। ভারতীয় কূটনীতিবিদ ক্ষিতিজ ত্যাগী জানান, কাশ্মীর নিয়ে ‘ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ’ কথা বলছে পাকিস্তান। ওই সভায় ভারতীয় কূটনীতিবিদ জানান, পাকিস্তান নিজেই মানবাধিকার লঙ্ঘনের দ্বারা জর্জরিত। পাকিস্তান যে ভন্ডামি করছে তার পরে তাদের ‘লেকচার’ দেওয়ার কোনও এক্তিয়ার নেই বলেও ওই সভায় জানান ক্ষিতিজ।

জম্মু -কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আগামী দিনেও সেই হিসেবেই থাকবে বলেও জানান তিনি।

পাকিস্তানের দাবি, কাশ্মীরে রাষ্ট্রপুঞ্জের সনদ এবং রেজুলেশন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেখানকার মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে ক্রমাগত অস্বীকার করা হয়েছে। তার পরেই কাশ্মীর প্রসঙ্গ তুলেই পাকিস্তানকে তীব্র আক্রমণ করে ভারত। ক্ষিতিজ বলেন যে কাশ্মীর নিয়ে ভিত্তিহীন এবং বিদ্বেষপরায়ণ অভিযোগ করছে পাকিস্তান। যে দেশ নিজেই মানবাধিকার লঙ্ঘনের দ্বারা জর্জরিত তাদের এই নিয়ে ‘লেকচার’ দেওয়ার কোনও এক্তিয়ার নেই।

পাকিস্তানের লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে যাওয়াকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments