Wednesday, February 18, 2026
- Advertisement -

লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হচ্ছে শারুখ পুত্র আরিয়ান কে! সোশ্যাল মিডিয়ায় তোপ অধীর চৌধুরীর

- Advertisement -

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- আরিয়ান খান কে লঘু পাপে গুরু দন্ড  দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর লেখেন,

 

“যে তৎপরতার সাথে শাহরুখ খানের ছেলেকে মাদক কেসে গ্রেফতার করা হল সেটার কিন্তু অভাব দেখছি গৃহ রাজ্যমন্ত্রী অজয় মিশ্র র ছেলের বেলায়, তার বিরুদ্ধেও অভিযোগ গ্রামের চাষীদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার,কিন্তু আশ্চর্যজনক ভাবে মন্ত্রী মশাই এর ছেলের বিরুদ্ধে প্রশাসন শিথিল কেন”!

 

অধীর চৌধুরী এপ্রসঙ্গে রিয়া চক্রবর্তীর ও নাম উল্লেখ করে লেখেন, বছর খানেক আগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে জেলবন্দি করা হয়েছিল, এবার আরিয়ান খান এর পালা,

আমাদের সংবিধানে আছে সকলের প্রতি সমান বিচার, তাহলে মন্ত্রীর ছেলের বেলায় কেন নয় ? আরিয়ান খান কে লঘু পাপে গুরু দণ্ড  দেওয়া হচ্ছে” ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments