‘লুডো ভাই’য়ের জন্মদিন পালনে ব্যস্ত একদল যুবক
মন ভালো করা ভিডিও। অনেকেই ভাবছেন যে কে এই ‘লুডো ভাই’? হ্যাঁ, এ কোনো মানুষ নয়, নিতান্ত এক পথ-কুকুর। রাস্তায় লাগানো বড় হোডিং। হুড খোলা জিপে মালা পরিয়ে ঘোরানো হচ্ছে তাকে। ‘প্রিয়, বিশ্বস্ত, হিংস্র লুডো ভাইয়ের’ জন্মদিন পালনে মেতেছেন একদল তরুণ। এই ‘লুডো ভাই’ মানুষ নয়। সে পথকুকুর। তাকে মজা করে হিংস্র বলা হলেও ভাইরাল হওয়া ভিডিওতে তা মনে হয়নি। আতশবাজি জ্বালানোর সময় বরং ভয় পেয়েছে। বাকি সময় জিপে বসে চোখ বড় বড় তাকিয়ে থেকেছে। চেটেপুটে খেয়েছে নিজের জন্মদিনের কেক।সকলের নজর কেড়েবে এই দৃশ্য। এর মধ্য দিয়েই পথ-কুকুরদের প্রতি ফুটে উঠেছে একটা সুস্থ মানবিকতা।
এভাবেও যদি কিছু মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে তবে তা কিন্তু সমাজের পক্ষে শুভ ইঙ্গিত। ভাইরাল হওয়া ভিডিওটি মধ্যপ্রদেশের দেওয়াসের। সেখানে দেখা গিয়েছে, আদরের লুডো ভাইয়ের জন্মদিন পালনে একতিত্র হয়েছেন তরুণের দল। জিপে বসানো হয়েছে সারমেয়কে। গলায় পরানো মালা। আনা হয়েছে কেক। লুডো ভাইকে নিয়ে ব্যস্ত সকলে। মন ভালো করা এই ভিডিওটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেখানে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটা আমার কাছে দিনের সেরা ভিডিও। মন খুশি করে দিল। আমি লেখার শব্দ হারিয়ে ফেলেছি। যাঁরা এই আয়োজন করেছেন সাবইকে স্যালুট।” আরেকজন লিখেছেন, “আমার মন খুশি হয়ে গেল।” আমাদের বুঝতে হবে, পৃথিবী শুধু মানুষের জন্য নয়, প্রাণীকুলের জন্যও।

