শিয়ালদা আদালত পরিণত হয়েছে দুর্গে
সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ শিয়ালদা আদালত চত্তর। আজ সাড়ে বারোটায় বসতে চলেছে এজলাস। প্রথমে বিচারক সঞ্জয়ের বক্তব্য শুনবেন। দ্বিতীয় পর্বে সাজা ঘোষণা করবেন। ইতিমধ্যে প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে। রয়েছেন দুজন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে ৫ জন, ইন্সপেক্টর ১৪ জন, এসআই পদমর্যতার আধিকারিকরা রয়েছেন ৩১ জন, এএসআই পদমর্যতার আধিকারিকরা রয়েছেন ৩৯ জন, কনস্টেবল রয়েছে ২৯৯, এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে ৮০ জন। সব মিলিয়ে এক দুর্গে পরিণত হয়েছে শিয়ালদা আদালত।
শিয়ালদহ কোর্ট চত্বর এবং আশেপাশের এলাকা মিলিয়ে সকাল থেকেই কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোর্ট চত্বরে সামনে করা হয়ছে ত্রিস্তরীয় গার্ডরেইলের ব্যবস্থা। আরজি কর কাণ্ডের সাজা রায়ের দিন সরব নির্যাতিতার মা। তিনি বলেন, ‘সাজা হিসেবে ফাঁসি চাই। সিবিআই প্রভাবিত হয়েছে। বড় মাথা রয়েছে। সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে অনেক।’ নির্যাতিতার বাবা বলেন, ‘কোনও আসামি তো স্বীকার করে না যে সে দোষী। তবে কঠোর শাস্তি চাই।’ তিনি স্পষ্ট করেই বলেন, আরও অনেকেই এই ঘটনায় যুক্ত। কোনো অজানা কারণে CBI তা প্রকাশ্যে আনছে না। সেই মুখগুলোকে সামনে আনার জন্য আরও বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।

