Tuesday, February 17, 2026
- Advertisement -

শিলিগুড়ির আশিঘর সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি রাইস কুকার গোডাউন, ব্যাপক চাঞ্চল্য 

- Advertisement -

শিলিগুড়ির আশিঘর সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি রাইস কুকার গোডাউন, ব্যাপক চাঞ্চল্য

বৃহস্পতিবার শহর শিলিগুড়ির আশিঘর সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি রাইস কুকার গোডাউন। এই ঘটনাটা ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে স্থানীয়রা প্রথমে ওই গোডাউন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ছুটে যায় প্রথমে দুটি ইঞ্জিন এবং পরবর্তীতে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দমকল কর্মীদের প্রায় কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও এই অগ্নিকান্ডের ঘটনায় রাইস কুকার গোডাউন পুরোপুরি ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। অপরদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments