Saturday, February 7, 2026
- Advertisement -

সংস্থার আড়ালে চলতো মানুষকে ধমকে চমকে বোকা বানিয়ে টাকা আদায়ের কাজ,ডায়মন্ড হারবার পুলিশের হাতে গ্রেফতার সেই ভুয়ো পাঁচ সরকারি অফিসার 

- Advertisement -

সংস্থার আড়ালে চলতো মানুষকে ধমকে চমকে বোকা বানিয়ে টাকা আদায়ের কাজ,ডায়মন্ড হারবার পুলিশের হাতে গ্রেফতার সেই ভুয়ো পাঁচ সরকারি অফিসার

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :-  ডায়মন্ড হারবারে গ্রেপ্তার ৫ জন ভুয়ো সরকারি অফিসার,রাজ্যে একের পর পর ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে বিভিন্ন এন জি ও এবং ট্রাস্ট । যারা সমাজ সেবার আড়ালে চালিয়ে যাচ্ছে লোক ঠকানোর কারবার। এবার ডায়মন্ড হারবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এমনই এক ভুয়ো সংস্থার বেশ কয়েকজন কর্মী। সংস্থার নাম সিসি। আমরা অনেকেই হিন্দি সিনেমা স্পেশাল ২৬ দেখেছি। ঠিক এমনই কায়দায় চলতো এই ভুয়ো সংস্থাটি।

সরকারি বোর্ড লাগানো গাড়ি,নকল সরকারি পরিচয় পত্র দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে বা ভয় দেখিয়ে চলতো টাকা আদায়ের কাজ। এখনও অবধি ডায়মন্ড হারবার পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক বৈঠক করে জানান,আমাদের নজরে আসে সোস্যাল লিগ্যাল ক্রাইম ইনফর্মেশন, এস আই সি আই নামে একটা সংগঠন খোলা হয়েছে,তার বিভিন্ন লোগো,ব্যানার,তাদের বিভিন্ন মেম্বারদের আইকার্ড করে ,বিভিন্ন অবৈধ কার্যকলাপ শুরু করেছে।

যারা প্রতারণা হয়েছে,তারা আমাদের কাছে অভিযোগ জানানোর পর আমরা এমিডেটলি পাঁচ জনকে তাদের পাকড়াও করি। তারা হলো ফাল্গুনী চ্যাটার্জি কলকাতার বাসিন্দা,দীপ বর্মন,সুজাউদ্দিন শেখ ফলতার বাসিন্দা,মোস্তাকিম মোল্লা, গোপাল বারিক লেক থানা এলাকার বাসিন্দা,জামাল হালদার কুলতলী এলাকার বাসিন্দা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কাছে থেকে জানতে পারা যায়,তারা সাধারণ মানুষের কাছে গিয়ে সিবিআই অফিসার, ইডি অফিয়ার,সি আই ডি অফিসার সহ নানা রকম অফিসার সেজে ধমকে চমকে এই প্রতারণা চালাতো।

তাদের মধ্যে একজন ফাল্গুনী চ্যাটার্জি সে কিছুদিন আগে ডায়মন্ড হারবার ১৪ নম্বর ওয়ার্ডে সিভিল কোর্ট পাড়াতে একটা অফিসের উদ্বোধনে আসে এই প্রতারক। তখন দেখা গেছে গভ: মেন্ট অফ ইন্ডিয়া লোগো লাগানো গাড়ি নিয়ে এসে ছিলেন এই প্রতারক। তিনি আরও বলেন অভিযুক্তদের ফলস আই কার্ড,বিভিন্ন সরকারি নথিপক্ত, ও সাধারণ মানুষের ধমকে চমকে চাঁদা,জুলুম বাজি ইত্যাদি কার্যকালে ছিল,সেই অভিযোগের ভিত্তিতে কেস শুরু করা হয়েছে বলে জানান।

প্রাথমিক ভাবে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে, এই প্রতারক এদের হেড অফিস হচ্ছে উত্তর দিনাজ পুরে। এই ধরনের প্রতারণার শিকার স্থানীয়রা হয়েছে কি তাদের খোজ চলছে এবং অভিযুক্তদের সঙ্গে আরো কারা জড়িত আছে তার তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments