সঞ্জয় রায়ের বিরুদ্ধে CBI-এর ১১ দফা প্রমাণ
শনিবার শিয়ালদা আদালত আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী ঘোষণা করেছে। আর তার পরে মানুষের মনে দুটি প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে উঠেছে। তারা খুশি সঞ্জয়কে দোষী ঘোষণা করায়। আর দ্বিতীয়, এতো বড়ো একটা ঘটনা কখনোই সঞ্জয় একা করতে পারে নি। তার সহযোগী শক্তিদেরও খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এদিন শিয়ালদহ আদালতের বিচার অনির্বাণ দাস বলেন, ” সিবিআই আইনজীবীরা যা তথ্য প্রমাণ নিয়ে এসেছেন তাতে আপনার অপরাধ প্রমাণিত আপনাকে দোষী সাব্যস্ত করা হল।” সিবিআই চার্জশিটে ১১ দফা প্রমাণ দাখিল করেছিল।
একবারে দেখা নেওয়া যাক CBI-এর সেই ১১ দফা প্রমাণ।
১) সিসিটিভি ফুটেজ
২) টাওয়ার লোকেশন
৩) ডিএনএ
৪) রক্তের দাগ
৫) চুলের নমুনা
৬) ব্লটুথ ইয়ারফোন
৭) সঞ্জয়ের শরীরে ক্ষতচিহ্ন
৮) প্রতিরোধেই ক্ষতচিহ্ন: তরুণী চিকিৎসকের প্রতিরোধেই তৈরি হয়েছিল ক্ষতচিহ্ন।
৯) মেডিক্যাল পরীক্ষা: সঞ্জয় সঙ্গমে সক্ষম, এমনই প্রমাণ মিলেছে।
১০) অন্তর্বাসের সেলাই: ‘অন্তর্বাসে’র সেলাই যেভাবে ছিঁড়ে গিয়েছে তা থেকে স্পষ্ট তা জোর করে খোলা হয়েছে।
১১) কুর্তির ছেঁড়া অংশ: কোমরের দুপাশের অংশ ছেঁড়া। যা টানাহেঁচড়ার ফলেই ছিঁড়েছিল।
এই সমস্ত প্রমানের ভিত্তিতেই আদালত তাকে দোষী বলে সব্যস্ত করে।

