“সত্যিই রাজনীতিটা আমি বুঝি না” – কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি
ঘটনাটা ৯ মাস আগের। কিন্তু তা আবার সামনে চলে আসলো বুধবার। আমাদের সকলের নিশ্চই সেই ৯ মাস আগের ঘটনাটা মনে আছে। শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। জনসমক্ষে তৃণমূল বিধায়ককে অপমান করেছিলেন তৃণমূল সাংসদ। যুক্তি হিসাবে বলা হয়েছিল কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা নাকি রিয়্যাক্ট করছেন। এবার সেই কথা নিয়েই প্রশ্নর উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি।
সম্প্রতি ভাইরাল হয়েছে পিঙ্কির একটি ভিডিয়ো। যেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, জিপ থেকে কাঞ্চনকে কল্যাণের নামিয়ে দেওয়া কোথাও গিয়ে কি মনে হয়েছিল একমাত্র কল্যাণবাবুই পিঙ্কির মনের জ্বালা যন্ত্রণা বুঝতে পেরেছে? না প্রশ্ন শুনে বিন্দুমাত্র রাগ করেননি তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন নিজের মত। তিনি বললেন, “ওই ঘটনাটা খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। এমন অনেক কিছু ঘটনা ঘটে যে বুঝতে পারা যায় না সেটাতে আনন্দ পাওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত। সত্যি বলছি সেই মুহূর্তে আমার খারাপ লেগেছিল। প্রথমে খারাপ লেগেছিল। যদি খারাপ না লাগত তাহলে মনে হত একদিনের জন্যও মানুষটাকে আমি ভালবাসিনি। আমি বুঝতে পারছিলাম না কী প্রতিক্রিয়া দেওয়া উচিত। সত্যিই রাজনীতিটা আমি বুঝি না।”

