Saturday, February 7, 2026
- Advertisement -

সমাজের সার্বিক উন্নয়ন, ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসানের দাবিতে ধারাবাহিক আন্দোলনের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সদগোপ সমাজ।

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :— সমাজের সার্বিক উন্নয়ন, ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসানের দাবিতে ধারাবাহিক আন্দোলনের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সদগোপ সমাজ।

সেই লক্ষ্যেই সংগঠনের উদ্যোগে বাঁকুড়া জেলায় অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ জেলা সম্মেলন।

রবিবার বাঁকুড়া জেলার রাইপুরে এক দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়। এটি ছিল পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের দ্বিতীয় বাঁকুড়া জেলা সম্মেলন। সম্মেলনে সংগঠনের রাজ্য ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

মঞ্চ থেকে সদগোপ সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের কাছে সদগোপ উন্নয়ন বোর্ড গঠনের জোরালো দাবি তোলা হয়। সংগঠনের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ বলেন, এদিনের সম্মেলনে সদগোপ সমাজের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি জানান, সদগোপ সমাজ ওবিসি-বি তালিকাভুক্ত হলেও বাস্তবে বহু ক্ষেত্রেই ওবিসি-বি শংসাপত্র পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই শংসাপত্র প্রদানের প্রক্রিয়া আরও সহজ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত রাজ্য নেতৃত্বরা সদগোপ সমাজকে ওবিসি-বি তালিকাভুক্ত করার জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এই সম্মেলনে প্রায় হাজার খানেক সদগোপ সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি ডাঃ লক্ষীন্দর পালোই, রাজ্য সম্পাদক যদুপতি মল্লিক, রাজ্যের সাধারণ সম্পাদক পল্লব মন্ডল, রাজ্য কমিটির সদস্য শঙ্কর হাজারি, সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ সহ অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্বরা। সম্মেলন ঘিরে সমাজের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments