Tuesday, February 17, 2026
- Advertisement -

সরস্বতী পুজোর নির্দিষ্ট সময় জেনে নিন বিভিন্ন পঞ্জিকা মতে 

- Advertisement -

সরস্বতী পুজোর নির্দিষ্ট সময় জেনে নিন বিভিন্ন পঞ্জিকা মতে

বসন্ত পঞ্চামী আর কয়েক দিন পরেই। সেই তিথিতে আমরা সরস্বতীর আরাধনা করি। এ বছর পঞ্চামী পড়েছে ২ ও ৩ ফেব্রুয়ারি। আপনি কবে ও কখন পুজো করবেন? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা। এই দিন সরস্বতী পুজোর (Saraswati Puja) সঙ্গে বসন্ত পঞ্চমী পালিত হয়। মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী। বৈদিক দেবী সরস্বতী। তাঁর চার হাতের এক হাতে থাকে পুস্তক (বই), জপমালা, জলের পাত্র ও বীণা। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে বলে তাঁকে বীণাপানি বলা হয়। এ বছর কবে সরস্বতী পুজো পালিত হবে? এ বিষয় নিয়ে অনেকের মনে সংশয় দেখা দিয়েছে। ২০২৫ সালে সরস্বতী পুজোর দিন হিসেবে দুটো তারিখ উঠে আসছে। এক, ২ ফেব্রুয়ারি। দুই, ৩ ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবেই এ বার মনে যে প্রশ্ন আসতে পারে, তা হল – এ বার কি তবে দুই দিন সরস্বতী পুজো? কী বলছে পঞ্জিকা?

* বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:-

পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –

বাংলা– ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময়– সকাল ৯টা ১৬ মিনিট।

পঞ্চমী তিথি শেষ –

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৬টা ৫৩ মিনিট।

* গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:-

পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –

বাংলা– ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময়– বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ –

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।

* দৃকপঞ্জিকা অনুসারে:-

পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –

বাংলা– ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময় – সকাল ৯টা ১৪ মিনিট।

পঞ্চমী তিথি শেষ –

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৬টা ৫২ মিনিট।

* বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা অনুসারে:-

পঞ্চমী তিথি আরম্ভক্ষণ –

বাংলা– ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময় – বেলা ১২টা ৩৪ মিনিট।

পঞ্চমী তিথি শেষ –

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৯টা ৫৯ মিনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments