বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- ডায়মন্ড হারবার এ আবারও প্রতারিত শিকার একব্যসায়ী,এবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার সরিষা এলাকায়। সূত্রে খবর বুধবার সময় তখন সকাল ১০:৩৫, অন্যান্য দিনের মত ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লক সরিষা হাটে অনলাইন পরিষেবার দোকান খুলেছিলেন,দোকানের কর্মী সানোয়ার হোসেন দপ্তরি।
হঠাৎই তার কাছে এক অপরিচিত ব্যক্তি আসেন এবং সে দোকানে এসে নিজেকে এসএসবি জওয়ান হিসাবে পরিচয় দেন। পরিচয় দেওয়ার পর দোকান কর্মী সানোয়ারকে একটি account নং দিয়ে বলেন যে, ঐ account এ ৪০ হাজার টাকা ট্রান্সফার করতে হবে। দোকানদার হিসেবে তার যা করণীয়,তা শুনে তাঁর কথা মত দোকান কর্মী তৎক্ষণাৎ টাকা ট্রান্সফর করেন।
এরপর সেই ব্যক্তি জানান আরও একটি তার account এ টাকা পাঠাতে হবে। তবে সেই account নং টি ভুলে গাড়িতেই রেখে এসেছেন। এই বলে সেই ব্যক্তি গাড়িতে আনতে চলে যায় দোকান থেকে।
অন্যদিকে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর দোকানকর্মীর সন্দেহ হয়,এবং তার খোঁজখবর শুরু করেন। ততক্ষণে সেই ব্যক্তি এলাকা ছেড়ে সুযোগ বুঝে চম্পট দেয়। তার নাম মলয় বেড়া বলে জানিয়েছেন ওই দোকানের কর্মী সানোয়ার দপ্তরী। অনেক খোঁজাখুঁজির পর শেষমেষ CCTV FOOTAGE ও চেক করা হয়। তবে বাইকের নাম্বার স্পষ্ট বোঝা যায়নি।
এরপর ঐ দোকান কর্মী ডায়মন্ড হারবার থানায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে র কাছে লিখিত ভাবে অভিযোগ জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার পুলিশ।এখন দেখার কত তাড়াতাড়ি সম্ভব এই এসএসবি জওয়ান পরিচয় দিয়ে প্রতারক কে ধরতে সক্ষম হয়।

