সরিষা তৃণমূল ভবনে সংবাদিক সম্মেলন এর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হলো দিদির সুরক্ষা কবজ কর্মসূচি
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার :- দিদির সুরক্ষা কবজ নিয়ে শনিবার বিকালে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার। এছাড়ও উপস্থিত ছিলেন ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন, জেলার মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস, ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার, কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক ,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা, মৎসের কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম,টাউন সভাপতি অমিত সাহা,বিমলেন্দু বৈদ্য সহ ব্লক ও অঞ্চলের সকল নেতৃত্ব রা। বিধায়ক পান্নালাল হালদার জানান,কি করে বাংলাকে বিশ্ব বাংলা হিসেবে তুলে ধরা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই চেষ্টাই করে যাচ্ছেন। কন্যাশ্রী,দুয়ারে সরকার,স্বাস্থ্য সাথী র মতো মানবিক প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বের দরবারে সাফল্য অর্জন করেছেন।

