Tuesday, February 17, 2026
- Advertisement -

সাপ্তাহিক ফুটপাথ পত্রিকার আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার খবরের ১৭ বার্ষিক অনুষ্ঠান 

- Advertisement -

সাপ্তাহিক ফুটপাথ পত্রিকার আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার খবরের ১৭ বার্ষিক অনুষ্ঠান

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা :- প্রতি বছরের ন্যায় এবারও প্রভাতী দৈনিক সবার খবর পত্রিকার ১৭ বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সাপ্তাহিক ফুটপাথ পত্রিকার পক্ষ থেকে।এদিন মঞ্চে উপস্থিত ছিলেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বিশিষ্ঠ সমাজসেবী অমল নায়েক, রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত সিষ্টার রীতা মণ্ডল,

ড: কুতুবউদ্দিন মোল্লা, দ: ২৪ পরগনা জেলা পরিষদের শিশু নারী ও সমাজকল্যানের কর্মাধ্যক্ষ শচী নস্কর, বলিষ্ঠ সাংবাদিক তথা প্রাবন্ধীক সুমন ভট্টাচার্য্য, বাচিক শিল্পী ডা: হিমাদ্রি পাল, বরাহনগর আশা সংস্থার কর্ণধার মাণিক্য নারায়ণ রায়, ডাব্লিউ বি সি এস(এক্সিকিউটিভ, অবসর), ঐতিহাসিক গবেষক ডা: ইন্দ্রনীল ঠাকুর প্রমুখ।

সমবেত উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বাঘাযতীনের ‘সুরশ্রী’ গ্ৰুপের শিল্পীরা। এরপর বৃক্ষে জল ঢেলে বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে বৃক্ষ রোপনের বার্তা দেওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে যে অত্যাচার চলছে তার বিপক্ষে ‘বাংলা ভাষা ও বাঙালি’ শীর্ষক আলোচনায় বিশিষ্টরা বক্তব্য রাখেন উক্ত মঞ্চে।

সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, জয়ন্ত রসিক, আব্দুল মান্নান, আবুল বাসার হালদার, বদরুদ্দোজা হারুণ, সৈয়দ রেজাউল করিম প্রমুখ। এছড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সাহাদাৎ আলি সেখ, ডায়মন্ড হারবার রবীন্দ্রনাথ ভবনের অন্যতম কর্ণধার বিশ্বজিৎ নায়ায়ণ নাগ, মগরাহাট প্রেস ক্লাবের সম্পাদক ওয়ারিশ লস্কর প্রমুখ।

সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য তিনি বলেন,১৫ সেপ্টেম্বর সকাল ১০ থেকে দুপুর ২ টো পর্যন্ত কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে প্রভাতী দৈনিক সবার খবর পত্রিকার ১৭ বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সাপ্তাহিক ফুটপাথ পত্রিকার পক্ষ থেকে।

পাশাপাশি এদিন নৃত্যে অংশগ্ৰহণ করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট -২ নং ব্লকের ‘উজান কালচারাল একাডেমির’ শিল্পীরা, ডা: হিমাদ্রি পাল ও শুক্লা চ্যাটার্জীর বাচিক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তাঁদের দক্ষতার পরিচয় দেন।

জয়ন্ত রসিকের ‘এদানিং সাহিত্য গোষ্ঠীর’ শিল্পীরা তিনটি দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন। বেহালার চৈতালি মজুমদারের ‘দিশারী সংগীত চর্চা’ কেন্দ্রের শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।

এদিন ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে বহু ইঞ্জিনিয়ারদের সুন্দর স্মারকসন্মানে ভূষিত করা হয়। তার পাশাপাশি সমাজের বিভিন্ন কাজের নিরিখে বহু বিশিষ্ট জন ও সংস্থার কর্ণধারদের ও স্মারকসন্মানে ভূষিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সুন্দর সঞ্চালনায় ছিলেন সাহিত্যিক ঝুমা সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments