Saturday, February 7, 2026
- Advertisement -

সাব্বিরের হয়ে এবার লাঠি ধরলেন মদন মিত্র 

- Advertisement -

সাব্বিরের হয়ে এবার লাঠি ধরলেন মদন মিত্র

আবার সামনে আসলো সাব্বির বিতর্ক। হাতে বাঁশ তুলে নিয়েছিল সাব্বির আলি। তৃণমূল যুবনেতা সাব্বির আলির বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে যোগেশ চন্দ্র ল কলেজে। একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে অভিযোগে সরব হয়েছেন যোগেশ চন্দ্র ল কলেজের পড়ুয়ারা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও গণ্ডগোল জারি রইল যোগেশ চন্দ্র ল কলেজে। পুলিশি ঘেরাটোপে রবিবার পুজো হলেও, ছাত্রীরা বলছেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ভিতরে ঢোকার চেষ্টা হয়েছে। যোগেশ চন্দ্রের পুজো নিয়ে যখন বিতর্ক চরমে, তারই মধ্যে সাব্বির আলির পাশে দাঁড়ালেন মদন মিত্র। এ কথা শুনে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘নিশ্চয় নোংরামি করেছে, তাই মেরেছে।’

মদন মিত্র বলেন, “সাব্বির আলি পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি! উত্তম কুমার বাঁশ দিয়ে মারলে ভাল হত? বাংলায় হিন্দু মুসলিমের কোনও বিভেদ নেই।” যুবনেতা সাব্বির সম্পর্কে মদন আরও বলেন, “আমি আর সাব্বির একসঙ্গে জিম করি। সাব্বির বাচ্চা ছেলে। নোংরামো করেছে বলে মেরেছে। সাব্বির মারলে আপত্তি থাকলে এবার আবীরকে দিয়ে মারব।”উল্লেখ্য, রবিবার তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের কার্যালয়ের সামনে প্যান্ডেল করে পুজো করেছে যোগেশ চন্দ্র চৌধুরীর ল কলেজের তৃণমূল ছাত্র-যুবরা। যদিও তাদের দাবি, এটা কলেজেরই পুজো। কোনটা যে কোথাকার পুজো তা বুঝে উঠতে পারছেন না নাগরিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments