সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় এম বাজার ও সরিষা আশ্রম মোড়ে জাগো বাংলা বুক স্টল ও জলছত্রের আয়োজন
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার :- প্রতিবছরের মতো এই বছরও ডায়মন্ড হারবার বিধান সভার তৃণমূলের দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদের ব্যাবস্থাপনায় ডায়মন্ড হারবার এম বাজারের সামনে ও সরিষা আশ্রম মোড়ের সামনে জাগো বাংলা বুক স্টলের শুভ উদ্বোধন হয়।
জাগো বাংলার স্টলের পাশাপাশি আগত দর্শনার্থীদের জলছত্রের ব্যাবস্থাও করা হয় জন সাধারণ মানুষের জন্য।এদিন জাগো বাংলা বুক স্টল ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন ডা: হা: বিধায়ক পান্নালাল হালদার, ডা:হা: বিধান সভার তৃণমূলের দলীয় পর্যবেক্ষক সামীম আহমেদ,ডা: যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনী বিশ্বাস, ডা: হা: ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন, দুই নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সন্দ্বীপ সরকার,টাউন সভাপতি সৌমেন তরফদার, টাউন যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল,এক নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান,শিক্ষক নেতা মইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব প্রমুখ।
এদিন পথ চলতি মানুষদের যাতে সমস্যায় পড়তে না হয়, তারজন্য সকলকে সচেতনতা মুলক বার্তা দেওয়ার ব্যাবস্থা করা হয় মাইকিং এর মাধ্যমে। এই পরিপেক্ষিতে সামিম আহমেদ জানান মানুষ সারা রাত জেগে প্রতিমা দর্শন করবেন। তেষ্টার ক্লান্তি আনতে এই জল ছত্রের ব্যবস্থা করা হয়।
তিনি আরো বলেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জাগো বাংলা বুক স্টল ও জল ছত্রের আয়োজন। বিধায়ক পান্নালাল হালদার বলেন সারা বছর বিভিন্ন রাজনৈতিক কাজ কর্মের দ্বারা মানুষের পাশে থাকাই তৃণমূল কর্মিদের কর্তব্য।
তাই পুজা কটাদিন রাজনৈতিক রং বাদ দিয়ে মানুষের সেবায় নিয়জিত হতে পেরে গর্বিত অনুভব করছেন। তৃণমূলের পক্ষ থেকে এমন সুন্দর ব্যবস্থা আয়োজনের জন্য পথ চলতি মানুষ সাধুবাদ জানান।

