Saturday, February 7, 2026
- Advertisement -

সীমান্ত গন্ডগোল নিয়ে সতর্ক বার্তা মমতার 

- Advertisement -

সীমান্ত গন্ডগোল নিয়ে সতর্ক বার্তা মমতার

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বিরাট সীমান্ত – যার একটা বড়ো অংশে এখনও কাঁটাতার দেওয়া হয় নি। সেখান থেকেই চোরাচালনকারীরা যাতায়াত করে। আর সেখানে কাঁটাতার দিতে গেল বাধা দেয় BGB। এই নিয়েই বেশ কিছুদিন ধরেই চলেছে সমস্যা। মুর্শিদাবাদ সীমান্তেও নানা উত্তেজনা তৈরী হয়েছে। সেই নিয়েই মুখ্যমন্ত্রী সতর্ক বার্তা দিলেন। গতকল মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুর্শিদাবাদের ও পারে বাংলার সীমান্ত রয়েছে। সেই সীমান্ত বিএসএফ দেখুক। আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব। দয়া করে কারও প্ররোচনায় পা দিয়ে ও দিকে যাবেন না। কারণ অনেকের উদ্দেশ্য হল দাঙ্গা লাগিয়ে, দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে পড়া। আমি চাই সীমান্তে বিএসফ দায়িত্ব নিক, যাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়।’ হাসিনা পর্ব শেষ হতেই পাকিস্তানের উস্কানিতে ক্রমাগত পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করে চলেবে ইউনুস সরকার।

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেক জায়গাতেই বিএসএফ-কে ভারতীয় ভূখণ্ডেই কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি। আবার সাম্প্রতিক সময়ে একাধিক বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে দেশে। ফাঁস হয়েছে জাল পাসপোর্ট চক্র। এহেন পরিস্থিতিতে রাজৈতিক চাপানউতোর জারি আছে। বিএসএফের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে তৃণমূলকে। তবে এবার মুর্শিদাবাদে গিয়ে বিএসএফকে শান্তিরক্ষায় দায়িত্ব নিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments