Friday, April 17, 2026
- Advertisement -

সুবিরেশের বদলে নতুন উপাচার্যের আসনে ওমপ্রকাশ 

- Advertisement -

 

সুবিরেশের বদলে নতুন উপাচার্যের আসনে ওমপ্রকাশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ায় সুবীরেশ ভট্টাচার্যকে উপাচার্য পদ থেকে অপসারণের দাবি উঠেছে বিভিন্ন মহলে। তাই এবার সুবীরেশকে সরিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসনে জায়গা দেওয়া হয়েছে ওমপ্রকাশ মিশ্রকে। তিন মাসের জন্য উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন তিনি।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এসএসসির চেয়ারম্যান থাকাকালীন সেইসময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে। উপাচার্য পদ থেকে তাকে সরানোর বিষয়ে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার বলেন,”এই বিষয়ে আচার্যের সঙ্গে কথা বলে তারপরেই জানতে পারবো।”রাজ্যপালের সম্মতিতেই তিন মাসের জন্য উপাচার্যের দায়ভার দেওয়া হচ্ছে ওমপ্রকাশকে।
দার্জিলিং এর হিলস বিশ্ববিদ্যালয়েও উপাচার্যের দায়িত্ব পাচ্ছে ওমপ্রকাশ। নতুন উপাচার্য বাছাই না হওয়া পর্যন্ত আপাতত তিনিই এই পদে অধীনস্থ থাকছেন। ওমপ্রকাস মিশ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। গত বিধানসভা ভোটে তিনি ছিলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী। তৃণমূলে যোগ দেওয়ার আগে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন তিনি। শিলিগুড়িতে আশানুরূপ ফল না পেয়ে, গত বিধানসভা ভোটে হেরেছেন কংগ্রেস ছেড়ে আসা তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ। তিনি বলেন,”আমি উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই দায়িত্ব পেয়ে আমি খুশি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments