সেকেন্দ্রাবাদে অগ্নিকাণ্ড, মৃত ৮
টিভি ২০বাংলা :- ভয়াবহ অগ্নিকাণ্ড তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি ইলেকট্রনিক স্কুটারের শোরুমে। সোমবার রাত ১০ নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহানের শিখায় মারা গেছেন প্রায় ৬ জন, আহত হয়েছেন অনেকেই।
ওই শোরুমের আগুন উপরে থাকা হোটেল ও রেস্তোরাঁতে ছড়িয়ে যায়। হোটেলের কর্মী ও বাসিন্দারা ভয়ংকর আগুনের হাত থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে দোতলা ও তিনতলা থেকে ঝাঁপ দেয়। আগুন লাগার খবর দমকলকর্মীদের দেওয়া হলে দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু করে দেয়। মই দিয়ে তাঁরা হোটেলে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে সহায়তা করে।
গোটা ঘটনায় আগুন লাগার কারণ জানতে পুলিশ তদন্ত করছে। তবে তাঁদের প্রাথমিক অনুমান শো রুমে শর্ট সার্কিটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।
এই অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্র মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। দমকলকর্মীরা লজ থেকে লোকজনকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। লজ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা আমরা পরীক্ষা করে দেখছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও এই মর্মান্তিক ঘটনার দুঃখ প্রকাশ করেছেন।
গত মার্চ মাসেও ঠিক এমনই এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তেলেঙ্গানায়। সেকেন্দ্রাবাদের একটি গোদামে আগুন লেগে মৃত্যু হয়েছিল বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের।

