Saturday, April 18, 2026
- Advertisement -

সোম-সন্ধ্যায় সাপ্লিমেন্টারি লিস্টের ধামাকা! কার নাম থাকবে, কার বাদ? অশান্তির আশঙ্কায় লাল-সতর্কবার্তা নবান্নর

- Advertisement -

সোম-সন্ধ্যায় সাপ্লিমেন্টারি লিস্টের ধামাকা! কার নাম থাকবে, কার বাদ? অশান্তির আশঙ্কায় লাল-সতর্কবার্তা নবান্নর!

অনন্যা ব্যানার্জী, কলকাতা: রাজ্য রাজনীতির ভাগ্য নির্ধারণে কালই কি তবে ‘মহাগুরুত্বপূর্ণ’ দিন? সোমবার সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকার বহু প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কয়েক লক্ষ মানুষের নাম এই তালিকায় থাকবে কি থাকবে না—তা নিয়ে যখন স্নায়ুর চাপ তুঙ্গে, ঠিক তখনই সিঁদুরে মেঘ দেখছে নবান্ন। তালিকা প্রকাশকে কেন্দ্র করে জেলায় জেলায় বড়সড় অশান্তির আশঙ্কা প্রকাশ করে ইতিমধ্যেই সমস্ত জেলাশাসককে (DM) জরুরি চিঠি পাঠিয়েছে রাজ্য প্রশাসন। একদিকে নির্বাচন কমিশনের আইনি লড়াই, আর অন্যদিকে রাজনৈতিক ডামাডোল—সব মিলিয়ে সোমবারের এই তালিকার দিকেই এখন নজর গোটা বাংলার।

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বা পরিপূরক তালিকা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি । আগামী কাল, ২৩ মার্চ ২০২৬, সোমবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশিত হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই জেলায় জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন হিসেবে রাখা হয়েছিল। সেগুলির নিষ্পত্তির পরেই এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট আসছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিচার বিভাগীয় আধিকারিকরা ইতিমধ্যেই ২৭ লক্ষেরও বেশি আবেদনের নিষ্পত্তি করেছেন।

অশান্তি এড়াতে নবান্ন থেকে জেলাশাসকদের বিশেষ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে যা বলা হয়েছে – তালিকা প্রকাশের পর ভিড় এবং অশান্তি রুখতে জেলাশাসকদের কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে সমন্বয় করে স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং যাঁদের নাম এই তালিকাতেও থাকবে না, তাঁরা জেলাশাসক, মহকুমা শাসক বা বিডিও অফিসে সরাসরি অথবা অনলাইনে আপিল করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ইচ্ছা করে ধীরগতিতে চালানো হচ্ছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে রাজ্যে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলি নাম বাদ পড়ার অভিযোগের বিচার করবে ।

রাজ্যে বিধানসভা ভোটের আগে কাল বড় পরীক্ষা নির্বাচন কমিশনের।

৬০ লক্ষ ‘বিচারাধীন’ নামের মধ্যে কার নাম থাকবে আর কার বাদ যাবে, তা নিয়েই বাড়ছে উত্তেজনা।বিধানসভা নির্বাচনের আগে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে রাজ্যজুড়ে অগ্নিপরীক্ষার পরিবেশ তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জেলাভিত্তিক অশান্তি এড়ানো—এই দুয়ের মাঝেই নবান্নর কড়া নজরদারিতে রাজনৈতিক দলগুলোর তৎপরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments