হঠাৎই ছন্দপতন অভিনেত্রীর জীবনে। আবারও অসুস্থ ঐন্দ্রিলা
টিভি ২০ বাংলা ডেস্ক :- মঙ্গলবার রাতে হঠাৎই আবারও অসুস্থ হয়ে পড়েন টলিপাড়ার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বছর ঘুরতে না ঘুরতেই আবারও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা। এবারও শারীরিক অবস্থার যথেষ্টই অবনতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তপক্ষ। ব্রেইনে রক্ত জমে যাওয়ার কারণে মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে অস্ত্রপাচার করা হয়েছে। শরীরের একদিক পুরো অসাড়। বাম হাত কিছুটা মুভ করতে পারছেন তিনি। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। ভেন্টিলেশনেই ২৪ ঘন্টা চিকিৎসকের অবজারভেশনে রাখা হচ্ছে তাকে।
২০১৫ সালের পর পরপর দুবার ক্যান্সার থাবা বসিয়েছিল তার শরীরে। সেই সময় ও কঠিন অস্ত্রপাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে, কিন্তু তারপরও কোনোভাবেই দমে যাননি তিনি। মারণ রোগের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে দীর্ঘ লড়াইয়ের পর স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তিনি। পথটা ততটা মসৃণ না হলেও অভিনেত্রী ও তার পরিবারের মনের জোড় হার মানিয়েছিল কঠিন সময়কে।
অভিনয়ের পাশাপাশি অসাধারণ নাচ করতেন ঐন্দ্রিলা। মাসখানেক আগে দিদি নং 1 এ এসে তার জীবনযুদ্ধের কথা হাসি মুখেই জানিয়েছিলেন তিনি।
দীর্ঘ জীবনযুদ্ধের পর সুস্থ হয়ে আবারও কাজে ফিরছিলেন তিনি। সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজের জন্য প্রস্তুতিও শুরু করেছিলেন কিন্তু হঠাৎই যেনো আবার ছন্দপতন। অভিনেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করছেন তাঁর ভক্তরা। ঐন্দ্রিলার ভক্তরা মনে করছেন অতীতের মত এবারও তিনি এবারও ঘুরে দাঁড়াবেন তিনি।

