Saturday, March 14, 2026
- Advertisement -

হস্তমৈথুনে মগ্ন তৃণমূল নেতা! নিজেই ভিডিও পাঠালেন মহিলাকে 

- Advertisement -

হস্তমৈথুনে মগ্ন তৃণমূল নেতা! নিজেই ভিডিও পাঠালেন মহিলাকে

মনিপুষ্পক খাঁ – সোশাল মিডিয়ায় ভাইরাল ৩০ সেকেন্ডের একটি ভিডিও ( ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর এখন ) সেখানেই দেখা যাচ্ছে উলঙ্গ হয়ে শুয়ে হস্তমৈথুনে মগ্ন পূর্ব বর্ধমানের আউশগ্ৰামের তৃণমূল নেতা! সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলের নেতা-কর্মীদের মোবাইলে মোবাইলে ঘুরছে ওই ভিডিও-সহ কয়েকটি ছবি। অভিযোগ, ওই তৃনমূল নেতা নিজেই নাকি মহিলাদের পাঠাতেন ভিডিও !

সূত্রের খবর, আউসগ্রামের ওই তৃণমূল নেতা দলের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আউশগ্রামের একটি পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বেও ছিলেন এক সময়ে।

উল্লেখযোগ্য, বছর ছয়েক আগেও তাকে নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হওয়ায় তাঁকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর দলের তৎকালীন ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে অন্তরঙ্গতার জোরে আবারও দলে ফিরে আসেন সেই নেতা। প্রৌঢ় শাসক নেতার ওই ভিডিও ঘিরে চরম অস্বস্তিতে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। ইতিমধ্যেই ওই নেতাকে স্থানীয় দলীয় কার্যালয়ে ঢুকতে নিষেধে করেছে স্থানীয় তৃনমূল নেতারা। বিষয়টির উপর নজর রাখছেন দলের জেলা নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments