Saturday, February 7, 2026
- Advertisement -

হাত দিলেই উঠছে পিচের চাদর! পথশ্রী প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগে উত্তাল ময়নাগুড়ি ক্ষুদ্ধ এলাকাবাসি কাজ বন্ধ করে বিক্ষোভ

- Advertisement -

হাত দিলেই উঠছে পিচের চাদর! পথশ্রী প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগে উত্তাল ময়নাগুড়ি ক্ষুদ্ধ এলাকাবাসি কাজ বন্ধ করে বিক্ষোভ।

টিভি২০বাংলা ডেস্ক :- নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় ।

স্থানীয়দের অভিযোগ , রাস্তা তৈরিতে খুবই পাতলা পিচের চাদর দেওয়া হচ্ছে । পিচের পরিমাণও সঠিক দেওয়া হচ্ছে না ।

রাস্তা তৈরির পর হাত দিয়েই উঠে যাচ্ছে পিচের চাদর । তাই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হলেন ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার বাসিন্দারা ।

জানা গেছে , চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বটতলা থেকে জয়গুরু হাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পিচের রাস্তার কাজ শুরু হয়েছে । পথশ্রী প্রকল্পের রাস্তাটি তৈরিতে মোট খরচ করা হবে প্রায় ৭৬ লক্ষ টাকা । এদিন কাজ বন্ধ রেখে কাজের মান তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

এছাড়াও সিডিউল অনুযায়ী সঠিক কাজের দাবী জানিয়েছেন তারা । যদিও এই বিষয়ে কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments