আবারও হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া গেল। বুধবার এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে আচমকাই আগুন লেগে যাওয়ার খবর সামনে আসে। তবে কোনো মৃত্যু পরিস্থিতি ঘটেনি।
ঘড়ির কাঁটায় সকাল তখন প্রায় সাড়ে দশটা, আচমকাই এগরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের একটি বেডে আগুন ধরে যায়। তবে বেডে থাকা বাচ্চা ও মায়ের কোনো ক্ষতি হয়নি। এবং সেই সময় প্রসূতি বিভাগের বেডগুলিতে ভরপুর ছিল সদ্যজাত বাচ্চাসহ প্রসূতি মহিলারা। আগুন লাগার ফলে আতঙ্কের সৃষ্টি হয় হাসপাতালের নার্স ও রোগীর বাড়ির লোকদের মধ্যে। কোনোক্রমে তারা ছুটে বাইরে বেরিয়ে যান। বাচ্চাদের ও মায়েদের আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও তার আগেই হাসপাতালের কর্মীরা ও রোগীর আত্মীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে কী কারনে এই আগুন লাগল তার তদন্তে নেমেছে দমকলকর্মীরা।

