হিটলার ‘সমকামী’ ছিলেন
অ্যাডলফ হিটলার – এই নামটাই এক সময় বিশ্বের কাছে ছিল ত্রাস। তাকে নিয়ে সারা পৃথিবীতে যত নাটক, সিনেমা ও বই লেখা হয়েছে, তা খুব কম মানুষকে নিয়েই হয়েছে। তেমনই একটি বই বহুকাল আগে লেখা হলেও সম্প্রতি প্রকাশ পেয়েছে। আর সেই বই নিয়ে এসেছে নতুন বার্তা। হিটলারের ব্রিটিশ বান্ধবী ইউনিটি মিটফোর্ডের ডায়রিকে কেন্দ্র করে তৈরী হয়েছে বিতর্ক। গত শতকের তিনের দশকে হিটলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ইউনিটির। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তাঁর ডায়রি। এবং তা বই আকারে প্রকাশ করা হয়েছে। আর সেই ডায়রির পাতায় পাতায় বর্ণনা রয়েছে হিটলারের সঙ্গে তাঁর সম্পর্কের।
সেই ডাইরির পাতায় পাতায় আছে চমকে দেবার মতো খবর। তবে যে খবরটা খুব আশ্চর্যের তা হলো – হিটলার ছিলেন সমকামী। ডায়রির পাতায় তাঁকে বারবার লিখতে দেখা গিয়েছে, হিটলার ছিলেন খুব মিষ্টি এবং সমকামী। ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত দুজনের মধ্যে ১৩৯ বার দেখা হয়েছিল। প্রথম দেখা থেকেই তিনি প্রেমে পড়ে যান হিটলারের। বলা হয়, ব্রিটিশ নাগরিকদের মধ্যে তাঁর মতো করে কেউই হিটলারের এতটা কাছে আসতে পারেননি। ডায়রির পাতায় শেষ এন্ট্রি ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর। সেদিনই জার্মানি পোল্যান্ড দখল করে। দুদিন পরে যুদ্ধ ঘোষণা হয়ে যায়। হিটলারের ‘প্রেমিকা’ আবিষ্কার করেন, তাঁর প্রিয় দেশ জার্মানি ও মাতৃভূমি ব্রিটেন পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই আঘাত সইতে না পেরে নিজের মাথাতেই গুলি করেন ইউনিটি। ইউনিটি চলে গেছেন, কিন্তু আমাদের সামনে খুলে দিয়ে গেলেন হিটলারের জীবনের নতুন এক অধ্যায়।

