Friday, April 17, 2026
- Advertisement -

হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শ্রী রাম নবমীর শোভাযাত্রা বারসাতে

- Advertisement -

নিশীথ দাস, রাজু দাস, উওর ২৪ পরগণা:- রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে বারাসাতের রাজপথ জনপ্লাবনে ভাসলো বৃহস্পতিবার। পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী প্রথমে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বৈদিক যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে ময়না থেকে বিশাল শোভাযাত্রা বারাসাতের রাজপথ পরিক্রমা করে। কোনোরকম অস্ত্রের প্রদর্শন এই শোভাযাত্রায় লক্ষ্য করা যায় নি। শোভাযাত্রাটি ৩৪ নম্বর জাতীয় সড়ক বারাসাত ময়না থেকে শুরু হয়ে ডাকবাংলো মোড়,৩৫ নম্বর জাতীয় সড়ক চম্পাডালি মোড় হয়ে বারাসাত কাছারি ময়দানে এসে শেষ হয়।

 

 

 

উত্তর ২৪ পরগনা বারাসাত ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত এসে এদিনের শোভাযাত্রায় পা মেলান। পুরুষোত্তম রামের আবির্ভাব তিথি হিসেবে এই দিনটি পরম ভক্তিভরে পালন করে থাকেন হিন্দুরা। সারা দেশের সাথে সেই একই আবেগে সুসজ্জিত শোভাযাত্রা এদিন রাজপথে জনপ্লাবনের আকার নিয়েছিলো। শোভাযাত্রায় দলমতনির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছিলেন। কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পর্যাপ্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments