Tuesday, February 17, 2026
- Advertisement -

হুগলী ইমামবাড়ায় নিজের সার্ভিস রিভালবার দিয়ে আত্মাঘাতীর চেষ্টা এক পুলিশ কর্মীর 

- Advertisement -

হুগলী ইমামবাড়ায় নিজের সার্ভিস রিভালবার দিয়ে আত্মাঘাতীর চেষ্টা এক পুলিশ কর্মীর

মানুষের মন চিনে ওঠা ভার। কার মনের গভীরে যে কোন খেলা চলছে, তা কেউ বুঝতে পারে না। তা নাহলে দুদিন পরে যার বিয়ে, সে কেন এভাবে আত্মাঘাতী হওয়ার চেষ্টা করবে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম হিমাংশু মাঝি। বাড়ি বাঁকুড়ায়। পুলিশ কনস্টেবল পদে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ইমামবাড়া হাসপাতালেরই পুলিশ লকআপ পাহারার দায়িত্বে ছিলেন তিনি। কর্মরত অবস্থায় হঠাৎই নিজের ‘সার্ভিস রিভলবার’ থেকে মাথায় গুলি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী। তড়িঘড়ি ওই হাসপাতালেই তাঁকে ভর্তি করানো হয়। কিন্তু কেন তার এই হতাশা? কেন আত্মাঘাতী হওয়ার চেষ্টা? সেই প্রশ্নের উত্তর এখনও সামনে আসে নি।

এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, আগামী ৩ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল ওই পুলিশকর্মীর।

শুক্রবার ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার চেষ্টার নেপথ্যে অবসাদ, না অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments