Monday, February 16, 2026
- Advertisement -

১৪ ই আগস্ট ফের রাজ্য জুড়ে রাত দখলের ডাক, কালীঘাট অভিযানে যোগ দিলেন তামান্নার মা 

- Advertisement -

১৪ ই আগস্ট ফের রাজ্য জুড়ে রাত দখলের ডাক, কালীঘাট অভিযানে যোগ দিলেন তামান্নার মা

মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের এক বছর পর ‘অভয়া মঞ্চ’-র তরফে ‘কালীঘাট চলো’ অভিযানের ডাক দেওয়া হয়েছিল শনিবার। সাধারণ মানুষ কে নিয়ে হাজরা মোড় থেকে মিছিল করে কালীঘাট যাওয়ার কর্মসূচি ছিল এদিন বৈকালে। অন্যদিকে শনিবার সকালেই অভয়ার জন্য বিচার চাইতে অরাজনৈতিক ভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আর জি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের মা- বাবা। নবান্ন অভিযান কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শহর কোলকাতায়। নবান্ন অভিযান চলার মাঝেই এদিন অসুস্থ হয়ে পড়েন তিলোত্তমার মা। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। জানা গেছে শ্বাসকষ্ট-বমি-বমি ভাব রয়েছে তাঁর। নির্যাতিতার মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন পুলিশ তাঁকে মেরেছে। তাঁর শাঁখা ভেঙে দিয়েছে। যদিও পুলিশ সবটাই অস্বীকার করেছে।

এদিন বিকালে অভয়া মঞ্চের কালিঘাট অভিযানের জন্যও ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। পুলিশের বাধা পেয়ে হাজরা মোড়ে সভা করে নাগরিক সমাজ। তাতে যোগদেন চিকিৎসক, অধ্যাপক , সাধারণ মানুষ ও বিশিষ্টজনরা। এদিন এই কর্মসূচির শেষেই মঞ্চ থেকে ঘোষণা করা হয় আগামী ১৪ ই আগষ্ট ফের রাজ্য জুড়ে রাত দখল করা হবে এবং সমাজের সকল স্তরের মানুষকে যোগদানের জন্য আহ্বান করা হয় ।

অন্যদিকে কালিঘাট অভিযানে উপস্থিত হয়ে কালীগঞ্জের মৃত নাবালিকা তামান্না খাতুনের মা সাবিনা বিবি বলেন- ” মেয়ের মৃত্যুর জন্যে যাঁরা দায়ী, তারা এখনও গ্রেফতার হয়নি।” “আরজি করের নির্যাতিতার এবং আমার মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে আমি আজ এখানে।” মুখ্যমন্ত্রীকে বিরুদ্ধে আরো তোপ দেগে তিনি বলেন, ” মমতাদির গুন্ডারা আমার মেয়েকে প্রাণে মেরেছে ৷ আমি ডাকাত-রানির গালে চটি মারতে চাই।”

উল্লেখযোগ্য, কালিগঞ্জ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের বিজয় মিছল থেকে আসা বোমায় প্রাণ যায় তামান্নার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments