Saturday, February 7, 2026
- Advertisement -

২০২৫ পদ্ম বিভূষণ ও পদ্ম ভূষণ সম্মানে যাঁরা আলোকিত হলেন 

- Advertisement -

২০২৫ পদ্ম বিভূষণ ও পদ্ম ভূষণ সম্মানে যাঁরা আলোকিত হলেন

প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের অন্যতম বেসামরিক সম্মান ‘পদ্ম সম্মান’ তুলে দেওয়া হয় ভারতের কৃতি মানুষদের হাতে। এই সম্মান শুধু গর্বের নয় খুবই আনন্দের। এই সম্মান প্রমাণ করে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু মানুষের অবদান আছে।

বাংলার ৯ জন কৃতি মানুষ সহ মোট ১১৩ জনকে ২০২৫ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হবে। তার আগে পদ্ম বিভূষণ ৭ জন ও পদ্ম ভূষণ পাচ্ছেন ১৯ জন। ভারত সরকারের পক্ষ থেকে এই সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে।

পদ্ম-বিভূষণ –

১. দুভ্বুর নাগেশ্বর রেড্ডি

২. অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী জগদীশ সিং খেহর

৩. কুমুদিনী রজনীকান্ত লাখিয়া

৪. লক্ষ্মীনারায়ণ সুব্রমনিয়াম

৫. এমটি বাসুদেবন নায়ের (মরণোত্তর)

৬. ওসামু সুজুকি (মরণোত্তর)

৭. শার্দা সিনহা (মরণোত্তর)

পদ্ম-ভূষণ-

১. এ সূর্য প্রকাশ

২. অনন্ত নাগ

৩. বিবেক দেবরায় (মরণোত্তর)

৪. যতীন গোস্বামী

৫. জোশ চাকো পেরিয়াপ্পুরম

৬. কৈলাশ নাথ দীক্ষিত

৭. মনোহর জোশি (মরণোত্তর)

৮. নল্লি কুপ্পুস্বামী ছেট্টি

৯. নন্দমুরি বালাকৃষ্ণ

১০. পিআর শ্রীজেশ

১১. পঙ্কজ পটেল

১২. পঙ্কজ উদাস (মরণোত্তর)

১৩. রামবাহাদুর রায়

১৪. সাধ্বী ঋতমভরা

১৫. এস অজিত কুমার

১৬. শেখর কাপুর

১৭. শোভনা চন্দ্রকুমার

১৮. সুশীল কুমার মোদি (মরণোত্তর)

১৯. বিনোদ ধাম

সকলের প্রতি আমাদের অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments