Friday, April 17, 2026
- Advertisement -

২০২৬-এর বঙ্গযুদ্ধের দামামা! প্রথম দফায় ১৪৪ আসনের বাজি বিজেপির 

- Advertisement -

২০২৬-এর বঙ্গযুদ্ধের দামামা! প্রথম দফায় ১৪৪ আসনের বাজি বিজেপির

অনন্যা ব্যানার্জী, কলকাতা: নির্বাচনের ঘণ্টা বাজতেই কোমর বেঁধে ময়দানে নামল বিজেপি। প্রথম দফাতেই ১৪৪! বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রথম কিস্তির প্রার্থী তালিকা সামনে আনল বিজেপি। হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি সাধারণ কর্মীদের টিকিট দিয়ে বড়সড় চমক দিল কেন্দ্রীয় নেতৃত্ব। লড়াই এবার সরাসরি মাঠে।

 

লক্ষ্যে সোমবার, ১৬ই মার্চ ২০২৬ তারিখে বিজেপি তাদের প্রথম দফার ১৪৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নিজের পুরনো দুর্গ নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর।

দিলীপ ঘোষ দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন খড়্গপুর সদর আসন থেকে।

অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বর্তমান বিধায়ক অগ্নিমিত্রা পাল ওই একই আসন থেকে আবারও লড়াই করবেন।

স্বপন দাশগুপ্ত প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে কলকাতার রাসবিহারী আসনে।

অশোক ডিন্ডা প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান বিধায়ক অশোক ডিন্ডা লড়বেন পূর্ব মেদিনীপুরের ময়না আসন থেকে।

সজল ঘোষ বরানগর আসন থেকে লড়বেন বিজেপি নেতা সজল ঘোষ। এছাড়াওশঙ্কর ঘোষ শিলিগুড়ি, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি, চন্দনা পাড়ুই শালতোড়া, সুস্মিতা সিনহা কাঁথি উত্তর, লক্ষ্মীকান্ত সাহু ঝাড়গ্রাম।

এবারের তালিকায় যুব ও মহিলা প্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে মতুয়া ও রাজবংশী অধ্যুষিত এলাকাগুলোতে স্থানীয় আবেগকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করেছে দিল্লি।বাকি ১৫০টি আসনের তালিকা আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আপাতত এই ১৪৪ জন প্রার্থী নিয়েই ঘর গোছাতে শুরু করছে বঙ্গ বিজেপি।

প্রথম দফাতেই ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি বুঝিয়ে দিল, তারা এবার আর এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। শুভেন্দুকে সামনে রেখে অল-আউট অ্যাটাক শুরু করে দিয়ে শুরুতেই মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চাইছে গেরুয়া শিবির। এখন দেখার, এই রণকৌশল আগামী ৪ঠা মে ইভিএম-এ কতটা প্রতিফলন ঘটায়। লড়াই এখন সরাসরি রাজপথে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments