অবশেষে নিরাপদ আশ্রয়ে লেডি সুপারস্টার
অনন্যা ব্যানার্জী, কলকাতা: যুদ্ধবিধ্বস্ত দুবাইয়ের সেই বিভীষিকাময় স্মৃতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। ৩ দিন দুবাইয়ে আটকে থাকার পর ড্রোন হামলা আর ধোঁয়ায় আচ্ছন্ন বিদেশের মাটি থেকে অবশেষে নিজের শহরে পা রাখলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিমানবন্দরে অপেক্ষারত রাজ চক্রবর্তীকে দেখা মাত্রই তাঁকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। এই পুনর্মিলনের মুহূর্ত ছিল যেমন স্বস্তির, তেমনই আবেগের।
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুবাইয়ের “ভয়াবহ পরিস্থিতি” থেকে অবশেষে গত শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ভোরে নিরাপদে কলকাতায় ফিরেছেন।ইরান-ইসরায়েল ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধের জেরে দুবাইয়ে আটকে পড়ায় অত্যন্ত ভীত হয়ে পড়েন। ফিরে আসার পর শুভশ্রী জানান যে তিনি অত্যন্ত বিধ্বস্ত এবং ক্লান্ত এবং সেখানকার যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তা ছিল এক ভয়ানক অভিজ্ঞতা।
কিছু মুহূর্তের জন্য সব হারিয়ে ফেলার ভয় ও ছিল তাই শুভশ্রী তাঁর স্বামী রাজ চক্রবর্তী এবং মেয়ে ইয়ালিনিকে জাপটে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন।ছেলে ইউভানের স্কুলের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু ৩ মার্চ দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলার ফলে আগুন লাগার ঘটনা এবং সংঘাতের জেরে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তারা সেখানে আটকে পড়েন । যুদ্ধের উত্তাপ দুবাইয়ের পাম জুমেইরাহ পৌঁছেছিল। রাজ চক্রবর্তী এও জানিয়েছিলেন যে শুভশ্রীর যে হোটেলে ছিল তার খুব কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল ।বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিরাপদে থাকলেও সেই আতঙ্কের রেশ যেন এখনো কাটেনি মন থেকে ।
আপাতত ঘরের মেয়ে ঘরে ফিরেছেন। বিদেশের মাটিতে কাটানো সেই চরম অনিশ্চয়তার প্রহর ভুলে এখন পরিবারের সাহচর্যেই শান্ত হতে চাইছেন শুভশ্রী। তবে এই ঘটনা সাধারণ পর্যটকদের নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করালো।

