টিভি 20 বাংলা ডেস্ক :- চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোর সঙ্গে আইপিএলের সম্পর্ক ছিন্ন করে। চলতি বছর থেকেই আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে ভারতীয় কোম্পানি টাটা গ্রুপ। মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং ছিল। সেই মিটিংয়ের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসংস্থা পি টি আই কে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, “টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে।” ২০১৮-২০২২ পর্যন্ত টাইটেল স্পনসর স্বত্ত্বের জন্য ভিভোর সঙ্গে বোর্ডের চুক্তি ছিল ২২০০ কোটি টাকার। ২০১৮ সালে এই টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ প্রতি বছর ভারতীয় মুদ্রায় ৪৪০ কোটি টাকা দিয়ে কিনেছিল ভিভো। তবে মূল চুক্তিটা ২০২০ সাল পর্যন্তই ছিল। কিন্তু ২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে চিনা সেনার হাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপরেই দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের দাবি উঠেছিল। টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার।
চিনের বিরোধিতায় দেশ জুড়ে সেই দেশের দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। রীতি মতো চাপে পড়ে ভিভো আইপিএলের প্রধান স্পনসর হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এক বছরের জন্য ভিভোর জায়গায় স্পনসর হয়েছিল ড্রিম ইলেভেন মঙ্গলবার I P L গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত গ্রহণ করে যে টাটা গোষ্ঠী এই লিগে পা রাখতে চলেছে। পরের দুটো মরশুমে টাইটেল স্পনসর হিসেবে থাকতে পারবে। এবারের এই আইপিএল টুর্নামেন্টের নাম হতে চলেছে ‘টাটা ইন্ডিয়ান প্রিমিয়র লিগ’! আসন্ন I P L টুর্নামেন্টে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে।
অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দিলো DGSEI সংস্থা
আইপিএল-এর নতুন স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন, আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
এই টুর্নামেন্ট এবার থেকে ১০টি দলের মধ্যে খেলা হবে। ইতিমধ্যে নতুন দুই দল হিসেবে লখনউ এবং আহমেদাবাদ নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। শুরু হয়ে গিয়েছে দলগঠণের প্রক্রিয়াও। অন্যদিকে আবার গত দেড় মরশুম ভারতে করোনার অতিমারির কারণে এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছিল। তবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, এবারের টুর্নামেন্ট ভারতেই আয়োজিত হবে। তবে আপাতত সকলের নজর রয়েছে মেগা নিলামের দিকে।

