Sunday, March 29, 2026
- Advertisement -

কলকাতায় নীতিন নবীন-লিয়েন্ডার পেজ বৈঠক! ২০২৬ নির্বাচনের আগে নতুন সমীকরণ

- Advertisement -

কলকাতায় নীতিন নবীন-লিয়েন্ডার পেজ বৈঠক! ২০২৬ নির্বাচনের আগে নতুন সমীকরণ।

অনন্যা ব্যানার্জী, কলকাতা: খেলার মাঠের ম্যাজিক কি এবার রাজনীতির ময়দানে? গত কয়েকদিন ধরে বাংলার রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন এটাই। মঙ্গলবার রাতে নিউ টাউনের এক অভিজাত হোটেলে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতিন নবীন এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ-এর রুদ্ধদ্বার বৈঠক রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। ২০২১-এ ঘাসফুল শিবিরে যোগ দেওয়া লিয়েন্ডার কি তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন! এই বৈঠক ঘিরে এখন তুঙ্গে জল্পনা।

 

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মধ্যে বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

গত মঙ্গলবার ২৪ শে মার্চ, ২০২৬ রাতে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে নীতিন নবীনের পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দিতে পারেন এবং আসন্ন নির্বাচনে তাকে প্রার্থী বা তারকা প্রচারক হিসেবে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে , কিছু সূত্রের মতে, লিয়েন্ডার ‘অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন’-এর প্রধান হওয়ার দৌড়ে থাকতে পারেন, যার জন্য শাসক দলের সমর্থন প্রয়োজন হতে পারে।

লিয়েন্ডার ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং ২০২২ সালের গোয়া নির্বাচনে দলের হয়ে প্রচারও করেছিলেন । পরবর্তীতে তাকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। বর্তমান এই বৈঠকটি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বৈঠক সম্পর্কে বলেছেন যে, লিয়েন্ডার পেজ জাতীয় সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তাদের মধ্যে কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে । তবে লিয়েন্ডার নিজে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ।

টেনিস কোর্টের ‘লি’ এবার রাজনীতির ময়দানে কোন ‘সার্ভ’ করেন, সেটাই এখন দেখার। লিয়েন্ডার পেজ ও নীতিন নবীনের এই বৈঠক কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নাকি ২০২৬-এর মহাযুদ্ধের আগে বিজেপির কোনো বড় চমক, তা সময়ের ওপড়েই নির্ভর করছে। তবে লিয়েন্ডারের মতো বিশ্বখ্যাত ক্রীড়াবিদ যদি পদ্ম শিবিরে যোগ দেন, তবে তা বাংলার নির্বাচনী সমীকরণে এক নতুন মাত্রা যোগ করবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments