Saturday, February 28, 2026
- Advertisement -

তিন বাংলাদেশী অনুপ্রবেশ কারীকে গ্রেফতার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:— বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য আশ্রয় নেয় ভারতীয় দালাল চক্রের বাড়িতে, সেখান থেকেই আবারো তিন বাংলাদেশী অনুপ্রবেশ কারীকে গ্রেফতার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ

বারেবার ঘটেই চলেছে অনুপ্রবেশ। আবারো পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত দু সপ্তাহ আগে ভারতীয় দালাল চক্রের মধ্যে দিয়ে প্রবেশ করেছিল ভারতের ভূখন্ডে। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ আল মামুন, মোঃ ফরহাদ খান। এরা তিনজনেই অবৈধভাবে ভারতের ভূখন্ডে প্রবেশ করে কয়েক মাস আগে।

পরবর্তীতে দিল্লিতে চলে যায় কর্মসূত্রে। গতকাল রাতে আবারো বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে নদীয়ার হাসখালি থানা এলাকার এক দালাল চক্রের বাড়িতে আশ্রয় নেয় তিন অনুপ্রবেশকারী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ওই দালালের বাড়িতে, সেখান থেকেই ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

সোমবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments