Sunday, March 29, 2026
- Advertisement -

মাটির ঘরের আলপনা এবার বিশ্বসেরা, গোল্ড মেডেল জিতে রেকর্ড গড়লেন পম্পা

- Advertisement -

মাটির ঘরের আলপনা এবার বিশ্বসেরা, গোল্ড মেডেল জিতে রেকর্ড গড়লেন পম্পা।

অনন্যা ব্যানার্জী, কলকাতা: বাংলার মাটির ঘরের সেই চিরচেনা আলপনা আজ বিশ্বজয় করল। তুলির টানে বাঁকুড়ার রাঙামাটির গন্ধ মাখা আলপনা দিয়ে বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিলেন ছাতনার পম্পা কুন্ডু। আন্তর্জাতিক স্তরে গোল্ড মেডেল জিতে তিনি প্রমাণ করলেন, গ্রামবাংলার লোকশিল্পের সীমানা আকাশছোঁয়া।

বাংলার লোকশিল্প ও মাটির ঘরের আলপনা এবার পৌঁছে গেল বিশ্বদরবারে। বাঁকুড়া জেলার ছাতনার ভূমিপুত্রী পম্পা কুণ্ডু আলপনা শিল্পে অভাবনীয় সাফল্যের পরিচয় দিয়ে আন্তর্জাতিক স্তরে গোল্ড মেডেল জয় করেছেন। তাঁর এই জয়ে খুশির হাওয়া বইছে গোটা জেলায়।

পম্পা ছোটবেলা থেকেই আলপনা শিল্পের প্রতি অনুরাগী ছিলেন। ‘অল বেঙ্গল আর্ট সোসাইটি’ আয়োজিত ‘অঙ্কন রত্ন অন্বেষণ’ প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন । ব্লক স্তর থেকে শুরু করে ধাপে ধাপে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে তিনি আন্তর্জাতিক স্তরে পৌঁছে যান এবং সেখানে শ্রেষ্ঠত্বের বিচারক হয়ে গোল্ড মেডেল ছিনিয়ে নেন।

বাঙালির ঘরোয়া পূজা-পার্বণ বা শুভ অনুষ্ঠানের মাঙ্গলিক আলপনা যে শুধুমাত্র গৃহকোণের শিল্প নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত হওয়ার মতো একটি সূক্ষ্ম নান্দনিক শিল্প, তা পম্পা আবারও প্রমাণ করলেন। তাঁর তুলির টানে গ্রামবাংলার মাটির গন্ধ মাখা আলপনা আজ বিশ্বজনীন। গোল্ড মেডেল নিয়ে ঘরে ফেরার পর পম্পাকে সংবর্ধনা জানান এলাকাবাসী। পম্পা জানিয়েছেন, এই স্বীকৃতি তাঁকে আগামীদিনে বাংলার এই প্রাচীন শিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যেতে উৎসাহ যোগাবে।

পম্পা কুণ্ডুর এই অভাবনীয় সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং বিলুপ্তপ্রায় বাংলার লোকশিল্পের পুনর্জাগরণ। গ্রামবাংলার মাটির ঘরে যে শিল্প লুকিয়ে ছিল, আজ তা বিশ্বমঞ্চে সমাদৃত। পম্পার এই সোনার পদক আগামী প্রজন্মের শিল্পীদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments