Wednesday, March 4, 2026
- Advertisement -

রান্না ঘরের তেল চিটচিটে ভাব পরিস্কার করুন সামান্য কিছু জিনিস দিয়ে।

- Advertisement -

Tv20 Bangla:- সামান্য কিছু জিনিস দিয়ে পরিস্কার করুন রান্না ঘরের তেল চিটচিটে ভাব। কারণ নিয়মিত পরিষ্কার না করার ফলে ধোঁয়া, তরকারির ঝোল, মশলা, তেল ছড়িয়ে পড়ে রান্নাঘরের টাইলস, সিঙ্ক ও চুলার আশেপাশে। এর ফলে রান্নাঘরে দাগ ও তেল চিটচিটে ভাব দেখা দেয়। যা পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে পড়ে।খুব সহজেই আপনি মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। এর জন্য আপনার জানা থাকা জরুরি কিছু সহজ ও ঘরোয়া উপায়। চলুন তবে জেনে নেয়া যাক -1) বরফ >  রান্নাঘরের সিঙ্ক বা অন্য কোনো অংশ থেকে যদি আঁশটে গন্ধ বেরোয় তাহলে সেই জায়গায় লেবুর রস আর বরফ দিয়ে ঘষে নিন। এছাড়াও ভিনেগার জমিয়ে বরফ তৈরি করেও ব্যবহার করতে পারেন। 2) বেকিং সোডা > বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন। ভেজা কাপড় দিয়েও এটি মুছতে পারেন। এছাড়া টুথ ব্রাশ দিয়েও ঘষে পরিষ্কার করতে পারেন।

3) ভিনেগার > দুই কাপ ভিনেগার এবং দুই কাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার এটি একটি স্প্রে বোতলে ভরে তা রান্নাঘরের টাইলসে ছিটিয়ে দিন। নরম কাপড়ের সাহায্যে ঘর পরিষ্কার করে ফেলুন। 4) ব্লিচ > ব্লিচের সঙ্গে পানি মিশিয়ে তা দিয়ে টাইলস ঘষুন। ব্লিচ ব্যবহার করার সময় গ্লাভস অবশ্যই পরবেন। এর পরে শুকনো কাপড় দিয়ে টাইলস মুছে নিন। 5) লিকুইড সোপ > সামান্য লিকুইড সোপের সঙ্গে গরম জল মিশিয়ে নিন। এবার স্পঞ্জ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন রান্নাঘরের তেলতেলে জায়গা।

রান্না ঘরের তেল চিটচিটে ভাব পরিস্কার করুন সামান্য কিছু জিনিস দিয়ে।

MORE NEWS – বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন আইসিডিএস অফিসে।

নারায়ণ সরকার, মালদা, ১১ মে:- ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়াকার্স এন্ড হেল্পার ইউনিয়ন গাজোল ব্লক প্রজেক্ট এর উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গাজোল আইসিডিএস অফিসে ডেপুটেশন দেন বুধবার।অফিসের সামনে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখান তারা প্রথমে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে জমায়েত হন সেখান থেকে মিছিল করে গাজোল ধর্মতলা মোড় আইসিডিএস অফিস প্রাঙ্গণে আসেন এবং বিভিন্ন দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন। বিক্ষোভকারী লালমনি সিংহ বলেন, আমরা আজ বিভিন্ন দাবি নিয়ে গাজোল আইসি ডি এস দপ্তরে সিডিপিও কে ডেপুটেশন দেওয়া হয়। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments